ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহত


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ৩:৩২

রাঙামাটির কাপ্তাই উপজেলার রাইখালী ইউনিয়নে দুর্বৃত্তদের গুলিতে এক যুবক নিহতের খবর পাওয়া গেছে। রোববার (১৫ জুন) বেলা পৌনে ১২টার দিকে উপজেলার ২ নম্বর রাইখালী ইউনিয়নের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটেছে।

জানা গেছে, সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে নিহত আব্দুল হাকিম (২৬) রাইখালী ইউনিয়নের খন্তাকাটা ঘোনিয়াখোলা এলাকার বাহার আলীর ছেলে।

রাইখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মংক্য মারমা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটেছে। ছেলেটি স্থানীয় একটি দোকানে বসে ছিল। তখন কয়েকজন অস্ত্রধারী লোক এসে তাকে গুলি করে। তবে কেন বা কী কারণে যুবক খুন হলেন; এসব বিষয়ে তিনি জানেন না বলে জানিয়েছেন ইউপি চেয়ারম্যান। 

এদিকে স্থানীয় সূত্র জানিয়েছে,  ৯-১০ জনের অস্ত্রধারী একটি দল ফুলতলি গ্রামে এসে আব্দুল হাকিমকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোঁড়ে। এতে ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয়।

চন্দ্রঘোনা থানার ওসি মোঃ শাহজাহান কামাল জানান, তিনি বর্তমানে ছুটিতে আছেন। এবিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত বলা যাবে

এমএসএম / এমএসএম

উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য