ঢাকা মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬

পবিপ্রবির আইকিউএসি-র নতুন পরিচালক ড. মাহবুব রব্বানী


পবিপ্রবি প্রতিনিধি photo পবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৫ দুপুর ৩:৩৮

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (IQAC)-এর নতুন পরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন হর্টিকালচার বিভাগের  অধ্যাপক ড. মাহবুব রব্বানী। 

রবিবার ১৫ জুন তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন। দুই বছর মেয়াদি এই নিয়োগে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গুণগত মানোন্নয়নে অগ্রণী ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন স্বাক্ষরিত অফিস আদেশে জানানো হয়, সদ্য বিদায়ী পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন আজ দায়িত্ব হস্তান্তর করেন। নতুন পরিচালক প্রশাসনিক দিকনির্দেশনা, সম্পদ ব্যবস্থাপনা এবং IQAC সংশ্লিষ্ট সব কার্যক্রমের তত্ত্বাবধানে যুক্ত হবেন।

প্রসঙ্গত, ড. মাহবুব রব্বানী পবিপ্রবির একজন অভিজ্ঞ ও গবেষণানুরাগী শিক্ষক। তিনি মনবুসু বৃত্তি নিয়ে জাপানের শিনশু ও গিফু বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে এমএস ও পিএইচডি ডিগ্রি অর্জন করেন । তিনি জাপানিজ সোসাইটি ফর হর্টিকালচারাল সায়েন্স-এর ‘ইয়ারলি বেস্ট রিসার্চ অ্যাওয়ার্ড’ প্রাপ্ত একজন   গবেষক হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে প্রশংসিত হয়েছেন। 

তিনি World Bank, Cordaid, Cimmit, Ucdavis, এবং বাংলাদেশ সরকারের অর্থায়নে বেশ কিছু গবেষনা প্রকল্প পরিচালনার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে ৩টি আধুনিক গবেষণাগার (Biotech Lab, Posthervast Lab and Germplasm Centre) প্রতিষ্ঠা করেন । তার গবেষনার উল্লেখযোগ্য অর্জন হচ্ছে বিলুপ্ত প্রায় দেশীয়ফলের ৯টি জাত উদ্ভাবন, যা National Seed Board, Ministry of Agriculture এর অনুমোদন প্রাপ্ত। তার তত্ত্বাবধানে 60 জন MS এবং 8 জন PhD অধ্যয়নের সুযোগ পেয়েছেন।

২০২২ সালে তিনি আলপার-ডোজার (AD) সায়েন্টিফিক ইনডেক্সে বিশ্বের শীর্ষ গবেষকদের একজন হিসেবে তালিকাভুক্ত হন। তিনি শেরে-বাংলা হলের প্রভোস্ট, গবেষণা ও প্রশিক্ষণ দপ্তরের পরিচালক, বিশ্ববিদ্যালয় জার্নালের চিফ এডিটরসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করেছেন।

এমএসএম / এমএসএম

এসএসসি পরীক্ষার সূচি পেছালো, শুরু ১৪ মার্চ

বিএনপি সরকারের ১৮০ দিন পূর্তিতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রদলের শুভেচ্ছা মিছিল

কুবির হলে ‘JCD’ লেখা নিয়ে দ্বন্দ্ব , দুই শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নজরুল পদক ২০২৬ পাচ্ছেন আবদুল হাই শিকদার ও শবনম মুশতারী

‎আন্তর্জাতিক ফটোগ্রাফি প্রতিযোগিতায় দ্বিতীয় শ্রাবনের ‘ফ্লোটিং সারভাইভাল

‎নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জাককানইবি ভিসির অভিনন্দন

পবিপ্রবিতে নবীন শিক্ষার্থীদের নতুন পরিবেশে অভিযোজনে সেমিনার

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে বাঙলা ক্যাম্পাসে হেল্প ডেস্ক

ধান ফসলের জলবায়ুজনিত ক্ষয়ক্ষতি নিরূপণে আন্তর্জাতিক কর্মশালায় পবিপ্রবির অংশগ্রহণ

৪২ প্রতিষ্ঠানের অংশগ্রহণে কুবিতে প্রথমবার শিল্প-একাডেমিয়া বৈঠক

পবিপ্রবির তরুণ কলাম লেখক ফোরামের দায়িত্বে নেছার ও সবুজ

মাদকসহ পাবিপ্রবির দুই শিক্ষার্থী আটক, ৬ ঘণ্টা পুলিশ হেফাজতে

বাকৃবির ৬৬ তম প্রতিষ্ঠাদিবস উদযাপন