মুক্তিযোদ্ধা নুরুল আলম আজাদের স্মরণে ভূজপুর হিজবুল্লাহ ফাউন্ডেশনের আলোচনা সভা ও দোয়া মাহফিল
৭১-এর মহান মুক্তিযুদ্ধে ১০ নম্বর সেক্টরে অংশগ্রহণকারী ভূজপুরের কৃতি সন্তান মরহুম নুরুল আলম আজাদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ভূজপুর হিজবুল্লাহ ফাউন্ডেশন।
শুক্রবার (১৩ জুন) বিকেলে ভূজপুর ইউনিয়ন পরিষদ মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কেন্দ্রীয় পর্ষদের সহ-সভাপতি তারেকুল ইসলাম। প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন হিজবুল্লাহ ফাউন্ডেশনের নবনির্বাচিত সভাপতি মুহাম্মদ মুহিব বিন আমীন এবং সমাপনী অধিবেশনে সভাপতিত্ব করেন আল জামিয়াতুল ইসলামিয়া ভূজপুর মাদ্রাসার মুহতামিম ও হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মাওলানা জুনায়েদ বিন জালাল। অনুষ্ঠানের উদ্বোধন করেন মরহুমের ছোট ভাই খোরশেদুল আলম আজাদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম তালুকদার, সাবেক চেয়ারম্যান মাওলানা শফিউল আলম নুরী, বর্তমান চেয়ারম্যান এস. এম. এইচ. শাহজাহান চৌধুরী শিপন, থানা কৃষক দলের সভাপতি নাজিম উদ্দিন বাচ্চু, ইসলামী ঐক্যজোট নেতা মাওলানা আবু তালেব ভূজপুরী, নেজামে ইসলাম পার্টির নেতা মাওলানা এরশাদ বিন জালাল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ডা. আবুল কালাম (রুবেল), মাওলানা তাহের মেম্বার, উপজেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা আসগর সালেহী, যুবদল নেতা মুহাম্মদ ফারুক বিন মুসা, আবু জাবেদ, মাওলানা এম. নিজাম উদ্দিন, কাজিরহাট বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিন, সাধারণ সম্পাদক বখতিয়ার তালুকদারসহ অনেকে।
এছাড়া আরও উপস্থিত ছিলেন মাসুম আজাদ, মামুন আজাদ, মাওলানা শিহাব উদ্দিন, মাওলানা হাফেজ ওয়াহিদুল্লাহ, মাওলানা নুরুল আবসার, মুহাম্মদ ইসলাম, মাওলানা নাঈম উদ্দিন, হাসান তালুকদার, ইমরান তালুকদার প্রমুখ।
অনুষ্ঠানে মরহুম নুরুল আলম আজাদের স্মরণে সংগীত পরিবেশন করেন ইসলামী সংগীত শিল্পী মাওলানা ইলিয়াস মজুমদার।
বক্তারা বলেন, নুরুল আলম আজাদ ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। তিনি সৎ, নির্লোভ, আদর্শবান এবং মানবিক গুণসম্পন্ন রাজনীতিবিদ ছিলেন। তার দূরদর্শিতা, সাহসিকতা ও অবদানের কথা ভূজপুরবাসী আজীবন স্মরণ করবে। তার আদর্শ ও দেশপ্রেম অনুসরণের মাধ্যমে নতুন প্রজন্মের সমাজসেবক তৈরি হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন বক্তারা।
এমএসএম / এমএসএম
রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন
মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান
ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়
আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু
বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত
বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা
মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ
রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত
ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই
জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ