ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

উলিপুরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা চরাঞ্চলে বাদাম তুলছেন


কুড়িগ্রাম প্রতিনিধি photo কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৫-৬-২০২৫ বিকাল ৫:০
কুড়িগ্রামের উলিপুরে বাদাম পরিপক্ক হওয়ায় ক্ষেত থেকে বাদাম উঠাতে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। তিস্তার চরাঞ্চালের উঁচু এলাকায় বাদাম চাষিরা ফলনে খুশি হলেও নিচু এলাকার বাদাম চাষিরা লোকসানের সম্ভাবনায় হতাশ হয়ে পড়েছেন। গত কয়েক দিনের বৃষ্টিতে ও পাহড়ি ঢলে তিস্তা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় চরাঞ্চলের নিচু এলাকায় বাদামের ক্ষেত তলিয়ে যায়। ফলে বাদাম পঁচে লোকসানের মুখে পড়েছেন বাদাম চাষিরা।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, উপজেলায় বাদাম চাষের লক্ষ্যমাত্রা ছিলো প্রায় ৩’শ ৬০ হেক্টর। যা অর্জিত হয়েছে ৩’শ ৬৫ হেক্টর।। লক্ষ্যমাত্রার চেয়েও ৫ হেক্টর বেশি অর্জিত হয়েছে। কিন্তু গত কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে তিস্তার চরাঞ্চলের নিচু এলাকা গুলোতে পানি বৃদ্ধি পাওয়ায় বাদামের ক্ষেত তলিয়ে যাওয়ায় অনেক ক্ষতি হয়েছে।
সরেজমিনে বেশ কয়েকটি চরাঞ্চলে ঘুরে দেখা যায়, চরগুলো যেনো নতুন করে সেজেছে। মাঠের পর মাঠ বাদামের সবুজ ক্ষেত। আর এ ক্ষেতকে ঘিরেই স্বপ্ন দেখছেন চরাঞ্চলের কৃষকেরা। বাদাম পরিপক্ক হওয়ায় মাঠজুড়ে কৃষকেরা বাদাম উঠাতে ব্যস্ত সময় পার করছেন। এসব বাদাম ক্ষেতে ডাল ধরে টান দিলেই মাটির নিচ থেকে উঠে আসছে থোকায় থোকায় বাদাম। তিস্তায় চরাঞ্চলের উঁচু এলাকার বাদাম চাষিরা ফলনে খুশি হলেও নিচু এলাকার চাষিরা অনেক ক্ষতির মুখে পড়েছেন। কৃষকেরা বলছেন বাদাম চাষাবাদ করতে যা খরচ হয়েছে তার অর্ধেক টাকাও উঠবে না। অসময়ে তিস্তায় পানি এসে আমাদের বাদামের ক্ষেত নষ্ট করে দিলো। তারা ঋণ ধার/দেনা করে বাদাম চাষাবাদ করেছেন। কিন্তু ঋণের টাকা পরিশোধ করা নিয়ে দুঃচিন্তায় পড়েছেন কৃষকেরা।
 
গোড়াইপিয়ার চরের বাদাম চাষি খোয়াজ মন্ডল জানান, প্রায় দেড় একর জমিতে বাদাম চাষ করেছেন। বাদামের ক্ষেত নিচু হওয়ায় তিস্তার পনিতে তলিয়ে যায়। এখন নিরুপায় হয়ে বাদাম উঠানো হচ্ছে। কিন্তু তেমন বাদাম নেই। অনেক বাদামের ভিতরে দানা পর্যন্ত নেই। বাদাম উঠিয়ে বাড়িতে নেয়া পর্যন্ত খরচ হবে প্রায় ৯০ হাজার টাকা। এবারে অনেক টাকা লোকসান হবে। এছাড়াও চরাঞ্চলের বিভিন্ন এলাকার বাদাম চাষি বকুল মিয়া, চাঁদ মিয়া, জলিল মিয়া ও নুরু মিয়াসহ অনেকে বলেন, চরাঞ্চল জুড়ে বাদামের চাষ হয়ে থাকে। তিস্তার চরাঞ্চলের মানুষ বাদাম চাষ করে লাভবান হওয়ার স্বপ্ন দেখেন। কিন্তু এবার সে স্বপ্ন ধুলিসাত হয়ে গেছে।
 
উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ মোশারফ হোসেন জানান, এবারে বাদামের ফলন অনেক ভালো হয়েছে। তিস্তার চরাঞ্চলের কিছু নিচু এলাকায় তিস্তার পানিতে তলিয়ে বাদামের ক্ষেত নষ্ট হয়েছে। তাতে করে কিছু বাদাম চাষি ক্ষতিগ্রস্ত হয়েছে। চরাঞ্চলের উঁচু এলাকা গুলোতে বাদামের ফলন অনেক ভালো হয়েছে। বাজারদর ভালো থাকলে বাদাম চাষিরা অনেক লাভবান হবে।

এমএসএম / এমএসএম

কুমিল্লায় ৬ ভারতীয় মোটরসাইকেল জব্দ, চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

তেতুলিয়ায় ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

জুলাই সনদ বাস্তবায়ন না হলে ফ্যাসিবাদ দূর হবে না : মিয়া গোলাম পরওয়ার

বরিশাল জেলা ডিবি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তাদের হয়রানির বিরুদ্ধে সংবাদ সম্মেলন

সাংবাদিক এম মিরাজের মৃত্যুতে বরিশালের মিডিয়া পাড়ায় শোকের ছায়া

বড়লেখায় প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার; হত্যার অভিযোগ

গোপালগঞ্জে ‘দুর্নীতিকে না বলি’ শীর্ষক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

সিলেটে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৪

কলকাতার আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার আলিমুজ্জামানের লাশ হস্তান্তর

মির্জা ফখরুল ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত : ঠাকুরগাঁওয়ে আনন্দ র‌্যালি ও মিষ্টি বিতরণ

জয়পুরহাটে ডিবির অভিযানে অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট গ্রেপ্তার

রাণীনগরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঘোড়ায় চড়ে রালিতে এমপি রেজু

বাঘায় আপত্তিকর অবস্থায় নারী কর্মচারীসহ প্রধান শিক্ষক আটক