গজারিয়া ইউনিয়নে বিএনপির ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত
গাইবান্ধার ফুলছড়ি উপজেলার গজারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে ঈদ পূর্ণমিলনী ও কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
(১৫ জুন রবিবার) বিকেলে গজারিয়া ইউনিয়নের একটি খোলা মাঠে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন গজারিয়া ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম সাজু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী ফারুক আলম সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা বিএনপির সদস্য ও মনোনয়ন প্রত্যাশী কামরুজ্জামান সাইদী সোহাগ।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:
গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা নাজেমুল ইসলাম নয়ন, ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সালাম সরকার,ফুলছড়ি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, গজারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মঞ্জুর আলম কনক,ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছায়দার হোসেন, উদাখালি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আনিছুর রহমান, ফুলছড়ি উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদীন জয়,ইউনিয়ন বিএনপির উপদেষ্টা মোস্তফা ব্যাপারী,সাবেক সাংগঠনিক সম্পাদক আনছার আলী, গজারিয়া ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাজেদুল ইসলাম, উদাখালী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনতে বিএনপিকে ঐক্যবদ্ধভাবে আন্দোলন চালিয়ে যেতে হবে।
আয়োজন ঘিরে কর্মী-সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।অনুষ্ঠান শেষে এক আনন্দ মিছিল ইউনিয়নের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে।
এমএসএম / এমএসএম
গৌরনদীতে গভীর রাতে সৌদি প্রবাসীর বাড়ির দেয়াল ও সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
রূপসার ফখরুল হত্যার ঘটনায় ‘কাটাপ্পা’ গ্রেপ্তার
কাছাইট গ্রামের কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা মতিউর রহমান মহারাজ আর নেই
শিক্ষার্থীদের বইমুখী করতে পেকুয়ায় গ্রন্থপাঠ কার্যক্রম
অভয়নগরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন, চার চাষিকে পুরস্কার
শ্রীনগরে মদ্যপ অবস্থায় কৃষক দল নেতার নাচগানের ভিডিও ভাইরাল
পটুয়াখালীতে ‘জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন
নেত্রকোণার কলমাকান্দায় ছয় দফা দাবিতে দুই বিদ্যালয়ের শিক্ষার্থীদের মানববন্ধন-সহস্রাধিক শিক্ষার্থী-অভিভাবকের অংশগ্রহণ
উলিপুরে জাতীয় মৎস পক্ষের উদ্বোধন
মাছের পোনা অবমুক্তকরণের মাধ্যমে গোপালগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন
চরম অনিশ্চয়তায় কাটছে কিশোর রাহুলের জীবন
বাঘায় শুরু হয়েছে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬