ক্লাব বিশ্বকাপে যুদ্ধের কালো ছায়া
গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ইরানের হয়ে উত্তর কোরিয়ার বিপক্ষে গোল করেছেন মেহদি তারেমি। আগামী বুধবার সকালে ইন্টার মিলানের হয়ে তার মাঠে নামার কথা ক্লাব বিশ্বকাপের ম্যাচে। কিন্তু ম্যাচটিতে তিনি থাকতে পারছেন না নিশ্চিতভাবেই।
টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও তার খেলা নিয়ে আছে সংশয়। ইরান থেকে যে বেরই হতে পারছেন না অভিজ্ঞ এই ফরোয়ার্ড!
ইরান-ইসরাইল যুদ্ধের কারণে আপাতত ইরানের সব বিমানবন্দরই বন্ধ। সেই যুদ্ধের কালো ছায়া পড়েছে ক্লাব বিশ্বকাপেও। শনিবার তারেমির পূর্বনির্ধারিত ফ্লাইট বাতিল হয়ে যায়। লস অ্যাঞ্জেলেসে তাই ইন্টার মিলান স্কোয়াডে যোগ দিতে পারছেন না ৩২ বছর বয়সি এই ফরোয়ার্ড।
এ সংঘাত দীর্ঘমেয়াদি হলে ক্লাব বিশ্বকাপের পরের ম্যাচগুলোতেও তাকে পাবে না ইন্টার। ইতালির কিছু সংবাদমাধ্যম তো নিশ্চিতই করে দিয়েছে, গোটা টুর্নামেন্টেই খেলতে পারবেন না তারেমি।
তেহরানের আজাদি স্টেডিয়ামে গত মঙ্গলবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে ইরানের ৩-০ গোলের জয়ে একটি গোল করেন তারেমি। ইরান এর মধ্যেই নিশ্চিত করেছে আগামী বছরের বিশ্বকাপে খেলা।
পোর্তোতে চার বছর কাটিয়ে গত জুলাইয়ে তিন বছরের চুক্তিতে ইন্টার মিলানে যোগ দেন তারেমি। ইন্টারের সদ্যবিদায়ি কোচ সিমোনে ইনজাগি তাকে খেলিয়েছেন মূলত বদলি হিসাবে। এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেছেন তিনি। গোল করেছেন তিনটি।
ইরানের হয়ে ৯৪ ম্যাচে ৫৫ গোল করে দেশটির ইতিহাসের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা তিনি।
Aminur / Aminur
বিশ্বকাপের আগে প্রথমবার এমন অভিজ্ঞতার মুখে আর্জেন্টিনা
পাকিস্তানকে হুমকি দিয়ে ভারতকে আফগান তারকার বার্তা
চীনকে হারিয়ে ফাইনালে অস্ট্রেলিয়া
ইরানে ফিরেছেন অস্ট্রেলিয়ায় আশ্রয় চাওয়া ৫ ফুটবলার
ইতিহাসের দীর্ঘতম নো বল— আমিরকে ছাড়িয়ে গেলেন আরেক পাকিস্তানি!
এবারও ব্রাজিল দলে ডাক পেলেন না নেইমার
নিউজিল্যান্ড সিরিজের শুরুতে দক্ষিণ আফ্রিকার দলেও চোটের ধাক্কা
ফিনালিসিমা বাতিল : বিকল্প দুই প্রস্তাব পেলেও রাজি হয়নি আর্জেন্টিনা
‘ভালোবাসি বলে, ভালোবাসা দেখিয়ে বাংলাদেশ আমার হারিয়ে দিল'
নিউজিল্যান্ডের বাংলাদেশ সফরের সূচি চূড়ান্ত, দুই ভেন্যুতে খেলা
কার নেতৃত্বে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, ভুলেই গেল বিসিসিআই!
ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তানের একাদশে ৩ পরিবর্তন