ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

মিথ্যা পোস্ট ও ঘের দখলের অপবাদ: সাইফুল ইসলাম সোহাগ ও খান মহিউদ্দিন রিপনের সংবাদ সম্মেলন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ২:১৩

বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম সোহাগ এবং জিউধরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি খান মহিউদ্দিন রিপনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রোববার দুপুরে বাগেরহাটে এক সংবাদ সম্মেলনে তারা এ অভিযোগ তুলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, “বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন” নামক একটি ফেসবুক আইডি থেকে সাইফুল ইসলাম সোহাগ, খান মহিউদ্দিন রিপন এবং বিএনপির মোড়েলগঞ্জ-শরণখোলার ২০১৮ সালের চূড়ান্ত মনোনয়নপ্রাপ্ত নেতা কাজী খায়রুজ্জামান শিপনের বিরুদ্ধে নানা অসত্য তথ্য ও কুৎসা ছড়ানো হচ্ছে।

সাইফুল ইসলাম সোহাগ অভিযোগ করে বলেন, ‘‘নেতা শিপন ভাইয়ের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল এনসিপি নামধারী দলের ছত্রছায়ায় ও সরকারি দলের ঘনিষ্ঠ দালালদের সহযোগিতায় পরিকল্পিতভাবে মিথ্যাচার চালাচ্ছে। উদ্দেশ্য একটাই—মোড়েলগঞ্জ-শরণখোলায় প্রকৃত বিএনপি ও ত্যাগী নেতাকর্মীদের হেয় করা এবং দলকে বিভক্ত করা।’’

তিনি আরও বলেন, ‘‘আমি ছাত্রদলের সাবেক জেলা সদস্য হিসেবে বিগত ফ্যাসিস্টবিরোধী আন্দোলনে সক্রিয়ভাবে মাঠে ছিলাম। এখন কিছু সুবিধাবাদী ব্যক্তি আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নিজের নেতৃত্বের পথ সুগম করতে চায়।’’

সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, তাদের নামে ৫ কোটি টাকা মূল্যের একটি মাছের ঘের দখলের মিথ্যা অভিযোগও ছড়ানো হয়েছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। তারা জানান, ২০২৪ সালে এলাকার প্রকৃত জমির মালিকদের সঙ্গে চুক্তিভিত্তিকভাবে ঘেরটি পুনরুদ্ধার করা হয় এবং ২০২৫ সাল থেকে তারা আইনগত প্রক্রিয়ায় সেটি পরিচালনা করছেন।

সোহাগ ও রিপনের অভিযোগ, অতীতে এই ঘেরটি আওয়ামী লীগের এক সন্ত্রাসীর ঘনিষ্ঠ মহর আলী গাজীর নাতি জোরপূর্বক দখলে নিয়েছিল। বর্তমানে ওই ব্যক্তি ‘বৈষম্যবিরোধী’ পরিচয়ে বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ দাখিল করে যাচ্ছেন। এলাকাবাসী ও জমির প্রকৃত মালিকদের উপস্থিতিতে তার এসব অভিযোগের জবাবও দেওয়া হয়েছে বলে জানান তারা।

তারা বলেন, ‘‘এ ধরনের মিথ্যা অপপ্রচার আমাদের ব্যক্তিগত সম্মান ক্ষুণ্ণ করেছে এবং সামাজিকভাবে হেয় করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই। একইসঙ্গে দায়ীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দিচ্ছি।’’

সংবাদ সম্মেলনে স্থানীয় পুলিশ প্রশাসন ও সিভিল প্রশাসনের কাছে প্রকৃত তথ্য উদঘাটন করে প্রকৃত দোষীদের চিহ্নিত করার আহ্বান জানান তারা।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান