ঢাকা মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬

বিএনপির পাবনা জেলা আহবায়কের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে প্রতিবাদ সভা অনুষ্ঠিত


এম মাহফুজ আলম, পাবনা photo এম মাহফুজ আলম, পাবনা
প্রকাশিত: ১৬-৬-২০২৫ দুপুর ২:২৪

 বিএনপির পাবনা জেলার আহবায়ক ও বেগম খালেদা জিয়ার উপদেষ্টার সাইনবোর্ড নিয়ে ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব আওয়ামীলীগকে নানাভাবে পুনর্বাসন করছেন বলে অভিযোগ করেছেন পাবনা জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক জাকারিয়া পিন্টু। গতকাল রবিবার রাতে রুপপুর ফুটু মার্কেটে । বিএনপির সাইনবোর্ড দিয়ে ছাত্রলীগ ও যুবলীগকে দিয়ে বিভিন্ন প্রকার চাঁদাবাজি,দখলবাজি,টাকার বিনিময়ে বিএনপির কমিটি বিক্রয়সহ নানা সংগঠনবিরোধী কর্মকান্ডের প্রতিবাদে স্থানীয় বিএনপির পক্ষ থেকে প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই অভিযোগ করেন। রেলওয়ে শ্রমিক দলের সাবেক কেন্দ্রিয়নেতা আহসান হাবিবের সভাপতিত্বে ও সেনার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা ফজলুর রহমান,হুমায়ুন কবীর দুলাল,এড.শামসুজ্জোহা জামি সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি ও এর অঙ্গ সমহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
জাকারিয়া পিন্টু আরও বলেন,সংগঠন বিরোধী বিভিন্ন কর্মকান্ডের মধ্য দিয়ে ঈশ্বরদীতে স্পষ্টত: যে হাবিব সাহেব ছাত্রলীগের প্রেসিডেন্ট থাকাকালিন সময়ে যেসব ভাইভাসতিরা আওয়ামী ছাত্রলীগ-যুবলীগ এর পলিট্রিক্স করত গত পাঁচ আগষ্টের পর থেকে তিনি তাদের বিএনপিতে সেল্টার দিচ্ছেন। ছাত্রলীগ-যুবলীগ নেতা হয়ে গত ২৭ বছর যারা নানা অকাম-কুকাম করেছে। তারা সকলেই আজকে হাবিব সাহেবের সেল্টারে থেকে বিএনপির সংগঠনবিরোধী নানা অপকর্ম করে যাচ্ছে। তাই ছাত্রদল থেকে বিএনপিতে আসা আমি জাকারিয়া পিন্টুর একবিন্দু রক্ত থাকতে হাবিব সাহেবের চাঁদাবাজী ও সংগঠনবিরোধী কর্মকান্ড মেনে নিবোনা।  জাকারিয়া পিন্টু বলেন,বিএনপির প্রতি তার দরদ নেই। চাঁদাবাজী করে নিজের আখের গোছাতে গিয়ে বিএনপি ধ্বংস হলেও তার কোন আসে যাইনা। কিন্তু আমারতো কষ্ট লাগে। কারণ জনগণের কাছে আমাদের জবাবদিহিতা করতে হয়। আমরা আগামী দিনে জনগণের কাছে ভোট চাইতে যাবো। তাই এই দল ক্ষতিগ্রস্ত হলে আমি বসে থাকতে পারিনা। 

এমএসএম / এমএসএম

চাঁদপুরে পচা ইলিশ বিক্রির দায়ে ২ মাছ ব্যবসায়ীকে জরিমানা

বঙ্গবন্ধুর পর এবার মন্ত্রী এ্যানির ছবি ব্যবহার করে কুয়াকাটায় জমি দখলের অভিযোগ

পটুয়াখালীতে জেলা পর্যায়ে ২ দিনব্যাপি ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার সমপানি ও পুরস্কার বিতরণ

টাঙ্গাইল পৌরসভার ৫ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের প্রাক্কলন ফাঁসের অভিযোগ

চাঁদপুরে ৫০ মেধাবী শিক্ষার্থীকে ৫ লাখ টাকা শিক্ষা অনুদান

জুড়ীতে আইনশৃঙ্খলা সভায় স্বেচ্ছাসেবক লীগ নেতা, এমপি বললেন ‘সরকারি নির্দেশনা’, হুইপের ‘না’

হাতিয়ায় সাত দিনের ব্যবধানে ফের ক্লাসরুমে ২১ শিক্ষার্থী হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি

২৪ ঘন্টা আল্টিমেটামের মধ্যেই পাবনার সেই ডিবি পুলিশের ওসি অবশেষে প্রত্যাহার

ঘিওরে বয়স্ক-বিধবা-প্রতিবন্ধী ভাতাভোগীদের মাঝে গাছের চারা ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু

নগরকান্দায় কাইচাইল ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক কমিটি গঠন

তিন বিচারক প্রত্যাহারের দাবিতে চাঁদপুরে আইনজীবীদের মানববন্ধন

২০ বছরের রাস্তা বন্ধ করতে ইটের প্রাচীর প্রতিবেশীর, ৭ টি পরিবার অবরুদ্ধ

অগ্রণী ব্যাংকের বাগেরহাটের কচুয়ায় ক্যাশলেস লেনদেন সম্প্রসারণে ক্যাম্পেইন কর্মসুচী