কাল প্রথম টেস্ট, জ্বরে আক্রান্ত মিরাজ খেলতে পারবেন কি?
আগামীকাল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ দলের পূর্ণাঙ্গ সিরিজ শুরু হতে যাচ্ছে। দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে শুরু হবে দুই দলের দ্বৈরথ। সিরিজ শুরুর আগে আজ (সোমবার) গলে সংবাদ সম্মেলনে আসেন টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে জানতে চাওয়া হয় জ্বরে আক্রান্ত মেহেদী হাসান মিরাজের সবশেষ অবস্থা নিয়ে।
জবাবে টাইগার অধিনায়ক শান্ত জানান, 'আগের থেকে ভালো আছেন তিনি। এখনো পর্যবেক্ষণে রয়েছেন।' ধারণা করা হচ্ছে, শেষ মুহূর্ত পর্যন্ত টাইগার অলরাউন্ডারের জন্য অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।এর আগে মিরাজকে নিয়ে ইতিবাচক কথা বলেছেন টাইগার কোচ ফিল সিমন্সও। তার আশা, দ্রুতই সেরে উঠবেন মিরাজ। শ্রীলঙ্কায় বাংলাদেশ দলের সুখস্মৃতি রয়েছে। এ বিষয়ে শান্ত বলেন, 'আমার মনে হয় যে প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ নতুনভাবে শুরু করতে হয়। অতীতে আমাদের ভালো স্মৃতি রয়েছে আমার মুশফিক ভাই বা লিটনের যে স্মৃতির কথা বললেন। হ্যাঁ অবশ্যই ওটা কাজে দেবে। আমি বিশ্বাস করি আমরা যারা ওপরের দিকে ব্যাট করি আমরা একটা ভালো শুরু দিতে পারব।'
এমএসএম / এমএসএম
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি