ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন বিরআরডিবির উপ পরিচালক মাহবুবুর রশিদ তালুকদার


ফটিকছড়ি প্রতিনিধি photo ফটিকছড়ি প্রতিনিধি
প্রকাশিত: ১৬-৬-২০২৫ বিকাল ৫:১০

শিক্ষক সংকটকালে যেখানে এক সময় মাঝেমধ্যে খন্ডকালীন শিক্ষকতা করেছেন সেই নিজের এলাকার নারী শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান সুয়াবিল বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি সভাপতি মনোনীত হয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিরআরডিবির উপ পরিচালক এলাকার কৃতি সন্তান মাহবুবুর রশিদ তালুকদার। ইতিমধ্যে সে কমিটিকে অনুমোদন দিয়েছে চট্টগ্রাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। কমিটি অনুমোদনের পর গত ১০ জুন বিদ্যালয়ে প্রথম সভায় যোগদান করেছেন নব গঠিত কমিটির সভাপতি। বিদ্যালয় মিলনায়তনে সকাল ১১টায় অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নব গঠিত কমিটির সভাপতি মাহবুবুর রশিদ তালুকদার। সভায় তাকে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সৈয়দা নাসরিন আক্তার। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দাতা সদস্য মাহমুদুল হাসান। শিক্ষানুরাগী এস এম সেলিম উদ্দীন, স্থানীয় কাউন্সিলর কাজী আমান উল্লাহ, মোঃ শাহাজাহান, হারুণ অর রশিদ, মাওলানা হামেদ হোসেন, প্রিয় নন্দন ভট্টাচার্য, এডহক কমিটির সদস্য নয়ন মনি, এছাড়াও সভায় বিদ্যালয়ের শিক্ষক মন্ডলী স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা শেষে নব মনোনীত সভাপতি মাহবুবুর রশিদ তালুকদার বাংলাদেশ ক্রীড়া পরিষদ থেকে প্রাপ্ত খেলাদুলা সামগ্রী প্রধান শিক্ষিকার হাতে তুলে দেন।  সভায় নতুন সভাপতি বিদ্যালয়ের অবকাঠামো সহ নানা সমস্যার সমাধানে নিরলস ভাবে কাজ করে যাবেন বলে অভিমত ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

রায়গঞ্জে জাতীয় কন্যাশিশু দিবস উদযাপন

মেঘনায় জেলেদের ধাওয়ায় ডুবল নৌ-পুলিশের স্পিডবোট, নিখোঁজ শটগান

ধনবাড়ীতে দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্যতিক্রমী হাডুডু খেলা, দর্শকদের ভিড়

আনোয়ারায় বিএনপির সমর্থন পেতে জীবনবৃত্তান্ত জমা দিলেন দিল মোহাম্মদ মঞ্জু

বাঘায় উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নেত্রকোণায় রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

বিদ্যুৎ সংকটেও মাসব্যাপী মেলার আয়োজন, -মাঠের মালিক আত্মগোপনে থাকা আ. লীগ নেতা

মেহেরপুরে সংস্কৃতি ও সমাজকল্যাণ খাতে ১১৩ জনের মাঝে চেক বিতরণ

রাণীনগরে তরুণ উদ্যোক্তা অনুসন্ধান সভা অনুষ্ঠিত

ডামুড্যায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মনপুরায় জেলেদের চাল বিতরণে অনিয়ম! মাস্টার রোলে অন্যের টিপসই

জাতীয় কন্যাশিশু দিবসে শালিখায় র‍্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

মান্দায় গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ