ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

‘ডন থ্রি’তে দেখা যাবে কৃতি স্যাননকে!


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৬-৬-২০২৫ বিকাল ৫:৫৪

‘ডন থ্রি’ সিনেমা নিয়ে দর্শকমহলে অনেক দিন থেকেই বেশ আলোচনা হচ্ছে। এই ছবিতে প্রধান চরিত্রে রয়েছে বলিউড অভিনেতা রণবীর সিং। এর পাশাপাশি দর্শক মনে আরেকটা প্রশ্নও ঘুরপাক খাচ্ছে। রণবীরের বিপরীতে কোন অভিনেত্রীকে দেখা যাবে। 

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, প্রথমে রণবীরের বিপরীতে কাজ করার কথা ছিল কিয়ারা আডবাণীর। কিন্তু অন্তঃসত্ত্বা কিয়ারা এই চরিত্র থেকে সরে দাঁড়ালে পরে ফের শুরু হয় জল্পনা। 

এই চরিত্রে নাকি দেখা যাবে কৃতি স্যাননকে। ফারহানের অফিসের বাইরেও তাকে একবার দেখা গেছে। সেখান থেকে আরও জোরালো হয় গুঞ্জন। এবার সেই রহস্য খানিক উসকে দিলেন কৃতি নিজেই।

পাপারাজ্জিদের প্রশ্নের উত্তরে কৃতির হাসিই যেন রহস্য আরও বাড়িয়ে দিল। সম্প্রতি মুম্বইয়ে বোন নূপুর স্যাননের সঙ্গে দেখা যায় কৃতিকে। আর সেখানেই পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন নায়িকা। 

কৃতিকে তারা ‘লেডি ডন’ সম্বোধন করায় লাজুক হাসি দিয়ে চলে যান তিনি। ভরপুর উচ্ছ্বাস ছিল কৃতীর চোখেমুখে। আর সেখান থেকেই ধারণা করা হচ্ছে যে এই হাসির মাধ্যমেই জল্পনায় একপ্রকার সিলমোহর দিলেন কৃতি।

এমএসএম / এমএসএম

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক