ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

জবির কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশে কার্ড ইস্যু করতে হবে সাবেক শিক্ষার্থীদের


জবি সংবাদদাতা photo জবি সংবাদদাতা
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১২:৪০

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সাবেক শিক্ষার্থীদের কেন্দ্রীয় গ্রন্থাগারে প্রবেশে নতুন নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে তাদেরকে ১ বছর মেয়াদী গ্রন্থাগার কার্ড ইস্যু করতে হবে। গতকাল সোমবার (১৬ জুন) এ বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারিক মো. এনামুল হক। এর আগে গতকাল রবিবার এ মর্মে এক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় গ্রন্থাগার বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীবৃন্দ ব্যবহার করতে পারবেন মর্মে কর্তৃপক্ষ সিদ্ধান্ত গ্রহণ করেছেন। বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ গ্রন্থাগার কার্ড ইস্যু করে কেন্দ্রীয় গ্রন্থাগার ব্যবহার করতে পারবে। কার্ড ইস্যু করার পদ্ধতি হলো, ১. গ্রন্থাগার কার্ড ইস্যু করার জন্য নির্ধারিত আবেদন ফরমে বিভাগীয় চেয়ারম্যানের সুপারিশসহ গ্রন্থাগারিক বরাবর আবেদন করে ১ বছর মেয়াদী গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে। ২. নিজ বিভাগ হতে 'বিবিধ জমার রশিদ সংগ্রহ করে অগ্রণী ব্যাংক লিমিটেডের সঞ্চয়ী হিসাব নং-৩৪০২৭৪০৬ এ ২০০ টাকা ফি হিসেবে জমা দিতে হবে। ৩. বিভাগীয় চেয়ারম্যান কর্তৃক সুপারিশকৃত আবেদন পত্র এবং ব্যাংকে টাকা জমার রশিদ কেন্দ্রীয় গ্রন্থাগারে জমা দিয়ে গ্রন্থাগার কার্ড সংগ্রহ করতে হবে।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় ১২ দফা দাবি শিক্ষার্থীদের

কুবিতে অপ্রতিম হত্যার বিচারের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষা প্রতিষ্ঠানের অব্যবহৃত জমির তথ্য চেয়েছে মাউশি

প্রাণিসম্পদ খাতে বৈষম্য দূরীকরণ ও পেশাগত মর্যাদা রক্ষায় পবিপ্রবিতে তিন দফা দাবিতে মানববন্ধন

৪ দফা দাবিতে ২ ঘণ্টা পর মহাসড়ক অবরোধ স্থগিত কুবি শিক্ষার্থীদের

অপ্রতিম হত্যার বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

ডিআইইউ'তে ফের ছাত্রলীগ কর্মী আটক: ডীন অফিসে মুচলেকা

বাঁচতে চান ক্যান্সারে আক্রান্ত সত্যব্রত, চান চিকিৎসায় সহায়তা

কুবি শিক্ষকের ১৩ বছরের ছেলে ২০ ঘণ্টা ধরে নিখোঁজ

ডিআইইউ'র ফার্মেসি ও আইন বিভাগ পেল অ্যাক্রেডিটেশন সনদ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এমফিল-পিএইচডি ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ডিআইইউতে বিজনেস ক্লাব ও স্কিল জবসের যৌথ আয়োজনে সেমিনার; ক্যাম্পাস টু করপোরেট

পবিপ্রবির নেতৃত্বে GST গুচ্ছ ভর্তি পরীক্ষা, শুরু ১৯ মার্চ