ঢাকা শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ইঞ্জিনের যান্ত্রিক ত্রুটিতে পথে থেমে গেল মধুমতি ট্রেন


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১২:৫৫

ইঞ্জিনের হুইল স্লিপ (যান্ত্রিক ত্রুটি) করায় স্টেশন থেকে যাত্রা করে চার কিলোমিটার দূরে গিয়ে থেমে গেছে মধুমতি এক্সপ্রেস ট্রেন। মঙ্গলবার (১৭ জুন) সকাল ৭টার দিকে রাজশাহী নগরীর বুধপাড়া এলাকা ট্রেনটি থেমে যায়। এই ঘটনায় ট্রেন থামার ১৫ মিনিট পরে আবার যাত্রা করে মধুমতি। 

জানা গেছে, মধুমতি এক্সপ্রেস রাজশাহী-ঢাকা রুটে চলাচল করে। ট্রনটি সকাল ৬টা ৪০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্য ছেড়ে যায়। পথে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে প্রায় চার কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থেকে যায়। এরপরে লোকমস্টার ( ট্রেন চালক) একবার চেষ্টা করে কিছু দূর গিয়ে থেমে যায়। এর কিছুক্ষণ পরে আবার ট্রেনটি থেকে যায়। এর ফলে বনলতা এক্সপ্রেস ট্রেন ১৮ মিনিট লেট হয়েছে। 

আরও জানা গেছে, এরপরে আবার হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায়। সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবার থেমে যায়। এরপরে ট্রেন আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এসময় বনলতা এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশন পার হওয়ার পরে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায়। এনিয়ে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট লেট হয়। 

নাম প্রকাশ না করার শর্তে রেলওয়ের একজন কর্মী জানান, মধুমতি এক্সপ্রেস ট্রেন হরিয়ান স্টেশনে গিয়ে থেমে যায়। সেখান থেকে ছেড়ে কিছুদূর গিয়ে আবার থেমে যায়। এরপরে ট্রেনটি আবার হরিয়ান স্টেশনে ফিরে আসে। এসময় বনলতা এক্সপ্রেস ট্রেনটি চলে গেলে আবার মধুমতি এক্সপ্রেস ট্রেন ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্য। এনিয়ে হরিয়ান স্টেশন এলাকায় প্রায় ৪০ মিনিট দাঁড়িয়ে ছিল মধুমতি ট্রেন।

ট্রেনের যাত্রী সুমন আহমেদ বলেন, রাজশাহী স্টেশন থেকে ছাড়ার পরে এখানে প্রায় ১৫ মিনিট থেকে ছিল। চালক একবার চেষ্টা করল কিন্তু একটু গিয়ে থেমে গেছে। 

স্থানীয় বাসিন্দা কালু বলেন, অনেকক্ষণ মধুমতি এক্সপ্রেস ট্রেন থেমে ছিল। একবার ট্রেন ছেড়ে একটু গিয়ে আবার থেমে যায়। এরপর আবার চেষ্টা করে ট্রেনটি ছেড়ে চলে যায়। 

এ বিষয়ে রাজশাহী রেলওয়ে স্টেশনের ম্যানেজার শহিদুল ইসলাম বলেন, মধুমতি এক্সপ্রেস ট্রেনের হুইল স্লিপ (চাকা স্লিপ) করছিল। বৃষ্টির পানিতে ভিজে থাকার কারণে এমন সমস্যা হয়েছে। এর কারণে রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা থেকে আস্ত আস্তে যাচ্ছিল।

কত মিনিট লেট হয়েছে এমন কথার উত্তরে তিনি বলেন, লেট হয়নি। আস্তে আস্তে যাচ্ছিল ট্রেন। হরিয়ান স্টেশনের রেলওয়ের কর্মীরা ইঞ্জিনের চাকার নিচে বালু দেবে। এরপরে মেরামতের কাজ করবে। এ কারণে রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করা বনলতা এক্সপ্রেস ট্রেনটি ১৮ মিনিট দেরিতে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে গেছে।

এমএসএম / এমএসএম

নেছারাবাদে একই রাতে তিন পরিবারে দুর্ধর্ষ ডাকাতি, নগদ অর্থ ও ১১ ভরি স্বর্ণালংকার লুট

ধামরাই রিপোর্টার্স ক্লাবের সভাপতি আদনান, সাধারণ সম্পাদক আরটিভির পলাশ

হাতিয়ায় জোয়ারের পানি-ভারী বর্ষণে বিপর্যস্ত উপকূল

টঙ্গীতে দুই পক্ষের সংঘর্ষে গ্রিন ইউনিভার্সিটির ছাত্র নিহত: হত্যা মামলার প্রধান আসামিসহ আটক ৬

হাটিকুমরুলে বাস চাপায় অটোরিকশা যাত্রী মা-ছেলে নিহত

মির্জাগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, ট্রাইব্যুনালে মামলা

পটিয়ায় বৃষ্টির তাণ্ডব: ধসে গেল মাটির ঘর, প্রাণে রক্ষা পেলেন এক বৃদ্ধা

সুন্দরবনের আলোচিত 'বড় জাহাঙ্গীর বাহিনী'র ৩ বনদস্যু অস্ত্র গুলিসহ আত্মসমর্পণ

কাপ্তাইয়ে পাহাড় ধসে ৪ জন আহত, ঝুঁকিতে শত শত পরিবার

বঙ্গোপসাগরে অবৈধ ট্রলিং বন্ধ ও মৎস্য কর্মকর্তার অপসারণের দাবিতে কলাপাড়ায় জেলেদের বিক্ষোভ

টঙ্গীতে জলবায়ু সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

হাটিকুমরুলে বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী মা-ছেলের মৃত্যু

নেত্রকোণা জেলার সেরা বিদ্যালয়-তবু ঝুঁকিপূর্ণ ভবনে চলছে পাঠদান