ঢাকা মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

কাপ্তাইয়ে নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে মতবিনিময় সভা


অর্ণব মল্লিক, কাপ্তাই photo অর্ণব মল্লিক, কাপ্তাই
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ১:৪১

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে কাপ্তাই উপজেলা পর্যায়ে এক মতবিনিময় সভা মঙ্গলবার (১৭ জুন) সকালে উপজেলার হোটেল প্যারাডাইস রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল ও কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর সহযোগীতায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নেলী রুদ্র।

এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতাল এর পরিচালক ডাঃ প্রবীর খিয়াং এর সভাপতিত্বে
চন্দ্রঘোনা কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগ্রাম এর ম্যানেজার বিজয় মারমার সঞ্চালনায় বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা সহকারী তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসাইন, কাপ্তাই উপজেলা হেডম্যান এসোসিয়েশন সভাপতি থোয়াই অং মারমা, কাপ্তাই প্রেস ক্লাব ভারপ্রাপ্ত সভাপতি মোঃ কবির হোসেন, রাঙামাটি জেলা পরিষদের প্রতিনিধি মংসিনু মারমা, সমাজসেবক মহিউদ্দীন জুয়েল প্রমুখ।

এসময় বক্তারা বলেন, নারীর মানবাধিকার প্রতিষ্ঠা করতে নারী ও কন্যার প্রতি সহিংসতা বন্ধ করা জরুরি। নারী ও কন্যার প্রতি নির্যাতন কেবল নারী কেন্দ্রিক ইস্যু নয়, এটি একটি সামাজিক ইস্যু। পুরো সমাজব্যবস্থা নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের কারণে সৃষ্ট নেতিবাচক প্রতিক্রিয়ার মুখোমুখি হয়, তাই নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সমাজের সকলকে এগিয়ে আসতে হবে। সেই সঙ্গে তরুণ সমাজকে এই ধরনের সহিংসতা বন্ধে সক্রিয় ও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

উক্ত মতবিনিময় সভায় কাপ্তাই উপজেলার গণমাধ্যমকর্মী, সমাজসেবক, হেডম্যান ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

উলিপুরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত

রায়পুরে অননুমোদিত ক্লিনিক-ডায়াগনস্টিকের রমরমা বাণিজ্য

শিক্ষার আলো ছড়ানোর প্রত্যয়ে গোদাগাড়ীতে সাক্ষরতা দিবস পালিত

নাসীরুদ্দিন পাটওয়ারীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির বিক্ষোভ মিছিল

মনোহরগঞ্জ- লাকসাম সড়কে ব্রিজ নির্মাণ কাজে ধীরগতি বিকল্প পথ নড়বড়ে ঘটছে দুর্ঘটনা

শৈলজারঞ্জন কেন্দ্রে নেই সাংস্কৃতিক কার্যক্রম , নষ্ট হচ্ছে ভবন

টাঙ্গাইলে চিকিৎসা সেবা বিভিন্ন সংকটে জর্জরিত : রোগীদের ভোগান্তির শেষ নেই

বরিশালে ‘সাহিত্য পাতা আষাঢ়' সংখ্যার মোড়ক উন্মোচন

চন্দনাইশে ‘রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স’ উপলক্ষে সংবাদ সম্মেলন

গোপালগঞ্জে নদীভাঙনের তীব্রতা বৃদ্ধি, বসতভিটা হারিয়ে অন্য জেলায় আশ্রয় নিচ্ছেন মানুষ

দেবে যাচ্ছে ঘের সংলগ্ন মনিরামপুর-নওয়াপাড়া সড়ক, উঁপড়ে পড়ছে গাছ

অবৈধভাবে সার মজুত রোধে অভিযান ও মোবাইল কোর্ট পরিচালনা

ঢাকা ইপিজেডে কারখানা শ্রমিকদের জন্য সমন্বিত চক্ষু ও এনসিডি স্বাস্থ্য