ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

নাঙ্গলকোটে মোটর সাইকেলের ধাক্কায় আহত খালেকের মৃত্যু


তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট photo তাজুল ইসলাম মিয়াজী, নাঙ্গলকোট
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ২:১১

কুমিল্লার নাঙ্গলকোটে বেপরোয়া ভাবে চালানো মোটর সাইকেলের ধাক্কায় আহত আব্দুল খালেক (৬০)  মারা গেছেন। সোমবার রাতে ঢাকার নিউরো সাইন্স হাসপাতে চিকিৎসাধিন অবস্থায় তিনি মারা যায়। উল্লেখ্য গত বুধবার (১১জুন) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের বক্সগঞ্জ- অষ্টগ্রাম সড়কের জালাল আহমেদের বাড়ীর সামনে বেপরোয়া ভাবে চালানো মোটর সাইকেলের ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে কুমিল্লায় নিয়ে যায়। কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হলে তাকে নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়।
 
প্রত্যক্ষদর্শিরা জানায়, বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে আব্দুল খালেক তার বাড়ী থেকে মোটর সাইকেল চালিয়ে বক্সগঞ্জ বাজার যাচ্ছিলেন। এসময় বিপরীত থেকে তিনজন আরোহী নিয়ে বেপরোয়া ভাবে আসা একটি মোটর সাইকেল আব্দুল খালেকের মোটর সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত প্রাপ্ত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে নাঙ্গলকোট উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে পরে কুমিল্লায় নিয়ে যায়। কুমিল্লা থেকে উন্নত চিকিৎসার ঢাকায় প্রেরণ করা হয়। ঢাকায় নিয়ে আবদুল খালেককে নিউরোসাইন্স হাসপাতালে ভর্তি করা হয়। পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর অশেষ তিনি মারা যায়। বেপরোয়া ভাবে মোটর সাইকেল চালানো কিশোররা হলেন, নোমান (১৮), মিনহাজ (১৬) ও বাবু (১৮) তাদের বাড়ীও অষ্টগ্রাম এলাকায় বলে জানান স্থানীয়রা।

এলাকাবাসীরা আরো জানান, কিছু উঠতি বয়সের ছেলে খুব বেপরোয় ভাবে জোরে জোরে হর্ণ বাজিয়ে রাস্তায় মোটর সাইকেল চালায়। এতে প্রায় সময় ঘটছে দুর্ঘটনা। এদের বিরুদ্ধে কেউ কোন প্রদক্ষেপ নিচ্ছেনা। দিন দিন এদের উৎপাত বেড়েই চলছে। প্রশাসনিক ও স্থানীয় ভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে আসনের দিন গুলোতে আরো ভয়াবহ অবস্থা বিরাজ করবে। নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ, কে ফজলুর হক বলেন, এ বিষয়ে শুনেছি তবে কেউ অভিযোগ করেনি, অভিযোগ হলে তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এমএসএম / এমএসএম

নাজিরপুরে সার জব্দের অভিযানের পর কৃষি কর্মকর্তাকে মারধরের অভিযোগ

মিরসরাইয়ে নুরুল আমিন এমপি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মনপুরায় হামে আক্রান্ত আট বছরের শিশু আছিয়ার মৃত্যু, পরিবারে শোকের মাতম

আশুগঞ্জে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, মাসে আড়াই হাজার টাকা পাবে নারীরা।।

গলাচিপায় দুই বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার আসামি বাবুল সিকদার গ্রেপ্তার

মুকসুদপুরে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপিত

দুমকি সদর যেন ময়লার ভাগাড়, দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন

বরিশালে মা ইলিশ সংরক্ষণ অভিযান : ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

বনদস্যু আলিম বাহিনীর সদস্য মেহেদী গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে কৃষি শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত

বাউফলে সরকারি কর্মকর্তাদের সাথে সেলিমা রহমান এমপির মতবিনিময় সভা

‎কুতুবদিয়ায় বিয়ের প্রলোভনে শিশুসহ রোহিঙ্গা নারী

ধুনটে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত, অপরাধ দমন ও জননিরাপত্তায় গুরুত্ব