ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

বিগ ব্যাশের ড্রাফটে ১১ জন বাংলাদেশি, রিটেনশনের তালিকায় রিশাদ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৭-৬-২০২৫ দুপুর ২:২৭

বাংলাদেশের পতাকাটা নামের পাশে বিগ ব্যাশে খেলেছিলেন একজনই। সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে এরপর এসেছিল কেবল রিশাদ হোসেনের নাম। তবে বিপিএলের সঙ্গে সাংঘর্ষিক সূচির কারণে মেলেনি এনওসি। হোবার্ট হারিকেন্সে ডাক পেয়েও তাই অস্ট্রেলিয়ান লিগে খেলা হয়নি বাংলাদেশি এই লেগস্পিনারের। 

বিগ ব্যাশ লিগের পরবর্তী মৌসুমের ড্রাফট অনুষ্ঠিত হবে ১৯ জুন। আর এই ড্রাফটে নাম উঠতে যাচ্ছে বাংলাদেশের ১১ জন ক্রিকেটারের। এদের আছেন রিশাদ হোসেনও, চাইলে তাকে দলে ধরে রাখতে পারবে হোবার্ট হারিকেন্স। 

গত মৌসুমের ড্রাফট থেকে রিশাদকে দলভুক্ত করেছিল হোবার্ট। যদিও বিপিএলের কারণে বিগ ব্যাশে যাওয়ার এনওসি পাননি রিশাদ। ড্রাফটে থাকা বাংলাদেশের অন্যান্য ক্রিকেটাররা হলেন- শেখ মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান সাকিব, তানজিদ হাসান তামিম, শামীম হোসেন পাটোয়ারি, তাওহীদ হৃদয়, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, মুস্তাফিজুর রহমান ও সৌম্য সরকার।

বাংলাদেশের এসব তারকাদের প্রত্যেকেই নাম লিখিয়েছেন পুরো মৌসুমের জন্য। যদিও শেষ পর্যন্ত আদতেই দল পেয়ে পুরোটা সময় থাকতে পারছেন কি না তা এক বড় প্রশ্ন। মূলত বিপিএল ও বিগ ব্যাশের সূচি একই সময়ে হওয়ার কারণে বাংলাদেশি তারকাদের প্রতি আগ্রহ কমই থাকে এসব দলের। তারপরেও বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিশেষভাবে চিহ্নিত করেছে ক্রিকেট অস্ট্রেলিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। 

সবমিলিয়ে এবারের বিগ ব্যাশ ড্রাফটে নাম জমা দিয়েছেন ৩০ দেশের ৬০০-এর বেশি ক্রিকেটার। সবগুলো টেস্ট এবং ওয়ানডে খেলা দেশগুলোর পাশাপাশি হংকং, রুয়ান্ডা, জাপান, গ্রিস, ইন্দোনেশিয়া এবং হাঙ্গেরি থেকে ক্রিকেটাররা নাম জমা দিয়েছেন বিগ ব্যাশের ড্রাফটে। 

এমএসএম / এমএসএম

১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল

দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়

বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান

চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট

মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি

এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল

ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি

শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল

বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার

বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ

লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড

১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি

স্টার্কের সঙ্গে কী কথা হয়েছিল জানালেন শরিফুল