ঢাকা শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

নাগরপুরে ভূমি সমস্যার দ্রুত সমাধানে বিশেষ শুনানি দিবস চালু


রিফাত মিয়া, নাগরপুর photo রিফাত মিয়া, নাগরপুর
প্রকাশিত: ১৭-৬-২০২৫ রাত ৯:১৫
নাগরপুর উপজেলার ভূমি বিষয়ক সমস্যাগুলোকে গুরুত্ব দিয়ে সমাধানের লক্ষ্যে উপজেলা প্রশাসন এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে। এখন থেকে প্রতি সপ্তাহের মঙ্গলবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভূমি বিষয়ক সমস্যার জন্য নির্ধারিত থাকবে।
 
উপজেলা নির্বাহী অফিসার আরাফাত মোহাম্মদ নোমান (ইউএনও) ও সহকারী কমিশনার দীপ ভৌমিক (ভূমি) এ দিন যৌথভাবে বসবেন এবং ভূমি সংক্রান্ত অভিযোগ, সমস্যার শুনানি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।
 
উল্লেখ্য, প্রতিদিন বিভিন্ন ভূমি সমস্যায় ভুক্তভোগীরা উপজেলা কার্যালয়ে ছুটে আসেন। কিন্তু নিয়মিত দাপ্তরিক ব্যস্ততার কারণে এসব সমস্যায় পর্যাপ্ত সময় ও মনোযোগ দেওয়া সম্ভব হচ্ছিল না। সেই চ্যালেঞ্জ মোকাবেলার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
 
আগামী ১ জুলাই ২০২৫, মঙ্গলবার থেকে এই বিশেষ শুনানি কার্যক্রম শুরু হবে। সংশ্লিষ্ট ভুক্তভোগীদের প্রতি আহ্বান জানানো হয়েছে, তারা যেন নির্ধারিত দিনে নিজ নিজ অভিযোগ নিয়ে উপজেলা কার্যালয়ে উপস্থিত হন।
 
নাগরপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, “সব সমস্যার সমাধান হয়তো একদিনে সম্ভব নয়। তবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ— ভূমি নিয়ে নাগরিকদের দুর্ভোগ লাঘবে আন্তরিকভাবে কাজ করে যাবো।”

এমএসএম / এমএসএম

মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী

জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ

ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল

পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল

পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা

ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২

বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার

কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি

গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়

বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার

ত্রিশালে দোয়া মাহফিল

শান্তিগঞ্জে সার ও বীজ মনিটরিং কমিটির সভা