বিসিএল খেলতে বাংলাদেশে আসতে পারে বিদেশি এক দল
চলছে বাংলাদেশ জাতীয় দলের শ্রীলঙ্কা সফর। জাতীয় দল ব্যস্ত থাকলেও দেশের ঘরোয়া ক্রিকেটে আপাতত স্থবিরতা। নতুন সূচিতে গেল মে মাসে মাঠে গড়ানোর কথা ছিল বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) এবারের আসর। তবে ভেন্যু জটিলতার পাশাপাশি ক্রিকেটারদের টুর্নামেন্ট ব্যস্ততায় পিছিয়ে যায় প্রথম শ্রেণির এই টুর্নামেন্ট।
নতুন সূচি অনুযায়ী, আগামী আগস্ট-সেপ্টেম্বরে মাঠে গড়াবে বিসিএল। ঢাকা পোস্টকে এমনটি জানিয়েছেন বিসিবির টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান। গোলাপি বলে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত লাল বলেই অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট। নতুন করে আরেকটি বিষয়ের কথা জানালেন আকরাম।
আসন্ন আসরেও চারটি দল লড়বে। তবে তার মধ্যে একটি বিদেশি দলকে যুক্ত করার চেষ্টা করছে বিসিবি। চারটি দেশের সঙ্গে যোগাযোগ রাখছে বোর্ড, তাদের মধ্যে থেকে একটি বিদেশি ঘরোয়া দলকে আনার চেষ্টায় আছে বিসিবি।
আকরাম খান বলেন, 'চারটি দেশের সঙ্গে যোগাযোগ চলছে। এর মধ্যে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান এবং ভারত। এখনো নিদিষ্ট হয়ে নিশ্চিত হয়নি কারা আসবে। এখন দেখা যাক কোন দল আসে শেষ পর্যন্ত।'
Aminur / Aminur
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি