বাকেরগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যা
বরিশালের বাকেরগঞ্জে এক গৃহবধূকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার (১৭জুন ) সন্ধ্যার সময় উপজেলার কলসকাঠী গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহতের নাম আসমা বেগম (৫৫) উপজেলার কলসকাঠী ইউনিয়নের ১নং ওয়ার্ডের কলসকাঠী গ্রামের আবুল হোসেনের স্ত্রী।
নিহতের স্বামী আবুল হোসেন জানান, তার স্ত্রী মাগরিবের নামাজের পর মোবাইল ফোনে তাকে শেষবারের মতো দেখতে যাওয়ার জন্য অনুরোধ জানালে তিনি বাসায় গিয়ে তার স্ত্রীর রক্তাক্ত লাশ দেখতে পান। পরে স্থানীয়দের সহযোগিতায় বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তার স্ত্রীকে মৃত বলে ঘোষণা করেন।
নিহতের কন্যা মৌসুমি আক্তার জানান, তার মাকে কারা হত্যা করেছে তা জানেন না। তবে জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দুর্বৃত্তরা তার মাকে হত্যা করতে পারে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার নাহিদ হাসান জানান, নিহতের গলায় ঘাড়ের ডান পাশে দুটি বড় আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
বাকেরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, কলসকাঠীতে একজন গৃহবধুকে হত্যার খবর পেয়েছি। লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম পাঠিয়েছেন।
এমএসএম / এমএসএম
প্রশাসনিক অনিয়ম ও অনৈতিকতার অভিযোগে বিদ্ধ বাঘা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা
রাণীনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ করলেন এসিল্যান্ড, পাইপ জব্দ
শালিখায় সিএনআরএস এর উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন
রৌমারী সীমান্তে পতাকা বৈঠকে সমাধান হয়নি, সীমান্তের শুন্য রেখায় অনিশ্চয়তায় ৯ বাংলাদেশি
নেত্রকোণার সদর উপজেলায় প্রবাসী আজিজের খরিদা সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগ
ভিক্ষুক বৃদ্ধা'র স্বামীর পৈত্রিক সম্পত্তি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ
বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার
ঠাকুরগাঁওয়ে ঘুরতে নিয়ে কিশোরীকে গণধর্ষণ, প্রেমিকসহ গ্রেফতার-৩
"মা" কে নির্যাতন করার অভিযোগে দুই সন্তান আটক, কারাগারে প্রেরণ।
সাংবাদিক মিজানকে হত্যার হুমকি আল আজিমের নামে মিথ্যা মামলার প্রতিবাদে শ্যামনগরে মানববন্ধন
সিংড়ায় বজ্রপাতে কলেজ ছাত্রের মৃত্যু
রাজস্থলীতে জলবায়ু পরিবর্তন নিয়ে দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত