ঢাকা সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬

সদরপুরে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ২:১৩

"শেখ হাসিনাতেই আস্থা" লেখা লিফলেট বিতরণ ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিম (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে "শেখ হাসিনাতেই আস্থা" লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় মিম জড়িত ছিল। ওই ঘটনার পর সে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। মঙ্গলবার (১৭ জুন)  রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।
ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, নিষিদ্ধ সংগঠনের সভাপতি মশিউর রহমান মিম সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড ও শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণের সাথে সম্পৃক্ত। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এমএসএম / এমএসএম

ডিসেম্বরের মধ্যে গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টির গভীর ষড়যন্ত্র চলছে: পটুয়াখালীতে আলতাফ হোসেন চৌধুরী

ডেঙ্গু নিয়ন্ত্রণ, ওএমএসের চাল ও পাসপোর্ট সেবায় অনিয়ম বন্ধের নির্দেশ এমপি মানিকের

টাঙ্গাইলে বক্স কালভার্টে বাঁশ ব্যবহার করায় ইঞ্জিনিয়ার ও ঠিকাদারকে শোকজ : প্রতিমন্ত্রীর নির্দেশে তদন্ত কমিটি গঠন

আশুগঞ্জে বৈদ্যুতিক কেবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

মিরসরাইয়ে অগ্নিকান্ডে দুই দোকান পুড়ে ছাই

নোয়াখালীতে প্রবাসীর পরিবারকে হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

পত্নীতলায় ১৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

টানা ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য

কাপ্তাইয়ে হাতির আক্রমণে নিহত পরিবারের মাঝে ৩ লাখ টাকার ক্ষতিপূরণ চেক হস্তান্তর

কোনাবাড়ীতে মাদক বিরোধী অভিযান আটক -১

বিটেশ্বর ইউনিয়নকে আধুনিক মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয় বাবুল খন্দকারের, নাগরিক সেবা ফ্রি করার ঘোষণা

নেত্রকোনার কেন্দুয়া প্রেসক্লাবের উদ্যোগে সাংবাদিক আলিফ ফকিরের হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

ধামরাইয়ে পিভিসি ইন্ডাস্ট্রিজের পরিত্যক্ত গোডাউনে আগুন