ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

টেকনাফ সদরের হাবিরছড়ায় আর্মি ক্যাম্প স্থাপনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন


টেকনাফ কক্সবাজার প্রতিনিধি photo টেকনাফ কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৬-২০২৫ দুপুর ৩:৫৯

টেকনাফ উপজেলার সীমান্তবর্তী হাবিরছড়ায় আজ আনুষ্ঠানিকভাবে একটি নতুন সেনা ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং এলাকার স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর এই গুরুত্বপূর্ণ পদক্ষেপটি গ্রহণ করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তরের শুভ উদ্বোধন করেন মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলম (এনডিইউ, পিএসসি, পিএইচডি), জিওসি ১০ পদাতিক ডিভিশন এবং এরিয়া কমান্ডার, কক্সবাজার এরিয়া।

এসময় উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান চৌধুরী,টেকনাফ সহকারী কমিশনার ভূমি রাকিব হাসান চৌধুরী ও টেকনাফ সদর ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান জিহাদসহ সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

প্রবল বৃষ্টির মধ্যেও অনুষ্ঠিত এই অনুষ্ঠানটিতে সেনাবাহিনীর সদস্যরা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এবং স্থানীয় জনগণের মধ্যেও নিরাপত্তা ও আস্থার বার্তা পৌঁছে দেয়।

এই আর্মি ক্যাম্প স্থাপনের ফলে টেকনাফের পাহাড়ি ও সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা আরও জোরদার হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। পাশাপাশি মাদক ও মানবপাচার প্রতিরোধ এবং অবৈধ অনুপ্রবেশ রোধেও ক্যাম্পটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নিরাপত্তা ও উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচনের মাধ্যমে এই ক্যাম্প টেকনাফবাসীর কাছে একটি আশার প্রতীক হয়ে উঠবে।

এমএসএম / এমএসএম

আবারও র‍্যাগিংয়ের শিকার, হাসপাতালে পাবিপ্রবির নারী শিক্ষার্থী

রংপুরে ৪ খুন: নমুনা পরীক্ষায় আসামি সিদ্ধার্থ ও মুগ্ধের ডিএনএ শনাক্ত

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

মাগুরায় ৩৫১ কাঁচা রাস্তা গেজেটভুক্ত, দ্রুত পাকাকরণের প্রত্যাশা

বাগেরহাটে ব্র্যাকের উদ্যোগে বিশ্ব দৃষ্টি দিবস উযযাপন, বিনামুল্যে আই ক্যাম্প পরিচলনা

পাঁচবিবিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও অসহায় ব্যক্তিকে হুইল চেয়ার বিতরণ

পিরোজপুরে ডেঙ্গু প্রতিরোধে জামায়াতের পরিচ্ছন্নতা অভিযান ও লিফলেট বিতরণ

কৃষকের জমি দখল করে মাছ চাষের অভিযোগ

নড়াইলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিজারের

রূপগঞ্জে ফরটিস গ্রুপের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

ধামরাইয়ে মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি প্রদান

কুড়িগ্রামে সিএনজি চলাচলের অনুমতির দাবিতে চালকদের সড়ক অবরোধ