কাতারে বিএনপির ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত
কাতারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর উদ্যোগে ঈদ-উল-আযহা উপলক্ষে এক জাঁকজমকপূর্ণ ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। কাতার বিএনপির সহ-সভাপতি ও প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ইসমাইল মনচুরের উদ্যোগে এই পুনর্মিলনী অনুষ্ঠান দোহার জেদিদ এলাকার একটি বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কাতার বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল হক সাজু।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাতার বিএনপির যুগ্ম সম্পাদক মহিউদ্দিন কাজল। এতে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক সালেহ আহমেদ খোকন, সহ-সভাপতি অধ্যাপক আমিনুল হক, সহ-সভাপতি আব্বাস উদ্দিন, জসিম উদ্দিন ওয়াহিদী, তাহের মিয়াজি, যুগ্ম সম্পাদক মোকারম আলী এবং সহ-সাধারণ সম্পাদক মোঃ আলী।
অনুষ্ঠানে বিপুলসংখ্যক বিএনপির নেতা-কর্মী ও প্রবাসী বাংলাদেশি অংশগ্রহণ করেন। তারা ঈদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি প্রবাসীদের বিভিন্ন সমস্যা ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি রাষ্ট্রদূত নজরুল ইসলাম তার বক্তব্যে বলেন, “প্রবাসীরা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। বিদেশের মাটিতে এমন কোনো কর্মকাণ্ডে জড়ানো যাবে না, যা দেশের সুনাম ক্ষুণ্ন করে। সকলকে উসকানি ও ষড়যন্ত্র থেকে সতর্ক থাকতে হবে এবং নিজেকে দক্ষ কর্মী হিসেবে গড়ে তুলতে হবে।”
আন্তরিক ও প্রাণবন্ত পরিবেশে আয়োজিত এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান শেষে নৈশভোজের মাধ্যমে সমাপ্তি ঘটে।
এমএসএম / এমএসএম
সৌদিতে উচ্চদক্ষ কর্মীদের পরিবার আনার নতুন সুযোগ
কাতারে ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের সঙ্গে প্রবাসীদের সৌজন্য সাক্ষাৎ
জেদ্দায় প্রবাসী বাংলাদেশিদের জন্য বাংলাদেশ কনস্যুলেটের বিশেষ সতর্কতা
লোহিত সাগরে নৌ চলাচল নিরাপদ রাখা আন্তর্জাতিক দায়িত্ব: সৌদি আরব
সৌদি আরবের তায়েফ -রিয়াদ সড়কে দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
রিয়াদ দূতাবাসে প্রবাসী সাংবাদিকদের সঙ্গে রাষ্ট্রদূতের মতবিনিময়, পাসপোর্ট সেবা নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য
সৌদি আরবে ওমরাহ পালনে ভিপি আনসুর উদ্দিন, জেদ্দা বিমানবন্দরে ফুলেল শুভেচ্ছা
জেদ্দায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনের প্রস্তুতি, গঠন হলো আয়োজক কমিটি
বাংলাদেশ-সৌদি বাণিজ্যে নতুন সম্ভাবনা সৌদি বাজারে বাড়ছে বাংলাদেশি পণ্যের চাহিদা, খুলছে নতুন উদ্যোক্তাদের দুয়ার
প্রবাসী উদ্যোক্তা মোহাম্মদ আইয়ুবের আক্ষেপ—দেশে সৎভাবে ব্যবসা করতে নানা বাধার অভিযোগ
লাওসে বাংলাদেশ কমিউনিটি ওয়েলফেয়ার কমিটির সংবর্ধনা অনুষ্ঠান
বাংলাদেশ জাতীয়তাবাদী প্রবাসী দলের উদ্যোগে খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা জ্ঞাপন