ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

কারাগারে শাহরুখ খানের তাণ্ডব


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৮-৬-২০২৫ রাত ৯:২৯

‘পাঠান’ আর ‘জওয়ান’-এর পর আবারও অ্যাকশনধর্মী সিনেমা নিয়ে ফিরছেন বলিউড বাদশা শাহরুখ খান। নতুন সিনেমা ‘কিং’-এ এক ভয়ঙ্কর ভাড়াটে খুনির চরিত্রে দেখা যাবে তাকে। সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ দৃশ্যের শুটিং চলছে মুম্বাইয়ের মেহবুব স্টুডিওতে।
জানা গেছে, সেখানে এক বিদেশি কারাগারকে কেন্দ্র করে তৈরি হয়েছে একটি বিশাল অ্যাকশন দৃশ্য। এই অ্যাকশন দৃশ্যে শাহরুখ খান একাই মোকাবিলা করছেন দু’শতাধিক স্টান্টম্যান। শুধু তাই নয়, দৃশ্যটির পরিকল্পনা ও কোরিওগ্রাফির জন্য পরিচালক সিদ্ধার্থ আনন্দ এনেছেন তিনজন আন্তর্জাতিক অ্যাকশন বিশেষজ্ঞ।
একটি সূত্র জানায়, ‘১৫ জুন কারাগারের ভেতরে জনসমাগমের দৃশ্য ধারণ করা হয়। এতে অংশ নিয়েছেন প্রায় ২০০ স্টান্ট পারফর্মার। আগামী ২১ জুন পর্যন্ত এই অ্যাকশন দৃশ্যের শুটিং চলবে।’
এই দুর্দান্ত অ্যাকশন দৃশ্যের জন্য গত কয়েক সপ্তাহ ধরে কঠোর অনুশীলন করছেন শাহরুখ খান। ছবিটিতে তার চরিত্রে যেমন রয়েছে নির্মমতা, তেমনি রয়েছে ঝলমলে গ্ল্যামার।
‘কিং’ সিনেমায় শাহরুখের পাশাপাশি আরও থাকছেন একঝাঁক তারকা। তারা হলেন- সুহানা খান, দীপিকা পাডুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অর্জাদ ওয়ারসি, রানী মুখার্জি, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, সৌরভ শুক্লা, রাঘব জুয়াল ও অভয় ভার্মা। ছবিতে মূল খলচরিত্রে থাকছেন অভিষেক বচ্চন।
ছবিটি প্রায় ১০০ দিনের বেশি সময় ধরে শুটিং করা হবে। এটি ২০২৬ সালের গান্ধীজয়ন্তী উপলক্ষে মুক্তির পরিকল্পনা রয়েছে। তবে চূড়ান্ত ঘোষণা এখনো আসেনি।
ছবির পটভূমি সংগীত করছেন অনিরুদ্ধ রবিচন্দ্রন আর গানের সুরকার হিসেবে থাকছেন সাচিন-জিগার।
এই সিনেমার মধ্য দিয়েই বড় পর্দায় অভিষেক ঘটবে শাহরুখ কন্যা সুহানা খানের।

 

Aminur / Aminur

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি