ঢাকা শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬

মিশ্র বিভাগে কোয়ার্টার থেকেই বাংলাদেশের বিদায়


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১০:৫৪

এশিয়ান কাপ আরচ্যারি স্টেজ-২ টুর্নামেন্টে আজ বৃহস্পতিবার ছিল মিশ্র বিভাগের খেলা। সিঙ্গাপুরে অনুষ্ঠিত টুর্নামেন্টে সকালেই রিকার্ভ ও কম্পাউন্ড দুই বিভাগেই বাংলাদেশ বিদায় নিয়েছে। 
কম্পাউন্ড মিশ্র বিভাগে বাংলাদেশের হয়ে খেলেছেন হিমু বাছাড় ও পুষ্পিতা জামান। দল সংখ্যা কম থাকায় প্রি কোয়ার্টার থেকে এলিমেশন রাউন্ড শুরু হয়। সেখানে হংকংয়ের আরচ্যারকে ১৪৯-১৪৬ পয়েন্টে হারিয়ে বাংলাদেশ কোয়ার্টারে উঠে। কোয়ার্টারে ইন্দোনেশিয়ার বিপক্ষে ১৫৫-১৫৭ পয়েন্টে হেরে বিদায় নেয়। 
রিকার্ভ মিশ্র বিভাগের পরিস্থিতি আরো করুণ। প্রি কোয়ার্টারেই বিদায় নিয়েছেন মনিরা আক্তার ও আব্দুল আলিফ। স্বাগতিক সিঙ্গাপুরের আরচ্যারের বিপক্ষে সেভাবে লড়তেই পারেননি তারা। মিশ্র রিকার্ভ চার সেটের খেলা হলেও তিন সেটের পরই বাংলাদেশের পরাজয় নিশ্চিত হয়েছে। প্রথম দুই সেট হারের পর তৃতীয় সেটে ড্র করে বাংলাদেশ। ফলে ১-৫ সেট পয়েন্টে হার। 
দলীয় ও মিশ্র বিভাগে বাংলাদেশের পারফরম্যান্স হতাশার। ব্যক্তিগত ইভেন্টে দুটি পদকের লড়াই আগামীকাল নিষ্পত্তি হবে। রিকার্ভ ইভেন্টে স্বর্ণের জন্য লড়বেন আব্দুল আলিফ আর কম্পাউন্ডে ব্রোঞ্জের লড়াই হিমু বাছাড়ের। 

 

Aminur / Aminur

দ্বিতীয় সেশনে উইকেটশূন্য বাংলাদেশ

লিটন-হৃদয়ের সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ বাংলাদেশের

ছয় মেরে সেঞ্চুরি লিটনের, উৎসর্গ মেয়েকে, ‘শুভ জন্মদিন আমার রাজকন্যা’

‘ইংল্যান্ড আমাদের দিশেহারা করে দিয়েছিল,’ বললেন স্পেন কোচ

আগেভাগে চলে গেলেন হামজা, ফিরবেন চার মাস পর

দ্বিতীয় মেয়াদে আইসিসির চেয়ারম্যান হলেন জয় শাহ

৪৬ বছর বয়সে মাঠে ফিরে ঝলক দেখালেন রোনালদিনহো

৪৩ ম্যাচ পর হারল স্পেন, ১০ জনের ইংল্যান্ডের দুর্দান্ত জয়

৪৯ বছরের সঙ্গীকে সামনে আনলেন শচীন

‘এই হার ভীষণ হৃদয়বিদারক, এককভাবে কাউকে দোষ দিতে পারি না’

অস্ট্রেলিয়ার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে পরিবর্তন

শারজা টেস্টের মাঝপথে জিম্বাবুয়ের কোচের পদত্যাগ

‘স্পেনে কোনো বর্ণবাদ নেই,’ ইংল্যান্ড কোচকে আশ্বস্ত করলেন দে লা ফুয়েন্তে