লঙ্কান শিবিরে প্রথম আঘাত তাইজুলের
গল টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাব দিতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক খেলতে থাকে শ্রীলঙ্কা। দুই পেসার হাসান মাহমুদ ও নাহিদ রানাকে বিরতি দিয়ে বাউন্ডারি হাঁকিয়ে দ্রুত রান তুলতে থাকেন শ্রীলঙ্কান দুই ওপেনার পাথুম নিশাঙ্কা ও লাহিরু উদারা।
উদ্বোধনী উইকেটে ৪৭ রানের জুটি করে লঙ্কানদের এগিয়ে নিয়ে যাচ্ছিলেন তারা। অবশেষে সেই জুটি ভেঙেছেন বাংলাদেশের বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ইনিংসের ১৩তম ওভারে লঙ্কান শিবিরে প্রথম আঘাত হেনেছেন টাইগার স্পিনার।
ওই ওভারের প্রথম বলে উদারাকে ফিরতি ক্যাচ বানান তাইজুল। ৩৪ বলে ২৯ রান করে সাজঘরে ফেরত যান লঙ্কান ওপেনার। দলীয় ৪৭ রানে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। এই প্রতিবেদন লেখার সময় শ্রীলঙ্কার সংগ্রহ ১৩ ওভারের খেলা শেষে ১ উইকেটে ৫২ রান। নিশাঙ্কা ১৫ আর দিনেশ চান্দিমাল ৫ রানে অপরাজিত।
আজ বৃহস্পতিবার ম্যাচের তৃতীয় দিনে ৯ উইকেটে ৪৮৯ রান নিয়ে ব্যাটিং শুরু করে বাংলাদেশ। নতুন দিনে সফরকারীরা টিকেছে মাত্র ৩.৪ ওভার, যোগ করে মাত্র ৬ রান।
ইনিংসের ১৫৪তম ওভারে আসিথা ফার্নান্দোর বলে নাহিদ রানা (৮ বলে ০) উইকেটরক্ষক কুশল মেন্ডিসের হাতে ক্যাচ হলে শেষ হয় বাংলাদেশের প্রথম ইনিংস।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে ৪ উইকেট শিকার করেন আসিথা ফার্নান্দো। ৩টি করে উইকেট পান মিলান রত্নায়েকে ও থারিন্দু রত্নানায়েকে।
এমএসএম / এমএসএম
১৩৫ মিলিয়ন ইউরোতে বারকোলাকে পাচ্ছে লিভারপুল
দিনুশার ব্যাটে আটকে আছে ভারতের জয়
বাংলাদেশে-জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান
চ্যাম্পিয়ন্স লিগ ড্র : ৩৬ দল নিয়ে নিশ্চিত হলো চার পট
মার্টিনেজকে দলে নিতে আলোচনায় নেমেছে চেলসি
এমবাপের হ্যাটট্রিকে প্রতিপক্ষকে উড়িয়ে দিলো রিয়াল
ফিফা টুর্নামেন্ট বয়কটের হুমকি থেকে সরছে উয়েফা, ইনফান্তিনোর বিপক্ষে ইতালি
শুরু হলো কিউট-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল
বাংলাদেশের সঙ্গে শেষ টেস্টের পর অস্ট্রেলিয়ার সমালোচনায় মাতলেন গাভাস্কার
বাংলাদেশকে ১০০-তে ৮০ দিলেন হাসান মাহমুদ
লম্বা সময়ের চুক্তিতে সিটি ছেড়ে টটেনহ্যামে ব্রাজিল ফরোয়ার্ড
১৪৩১ কোটি টাকায় ম্যানচেস্টার সিটিতে মরক্কোর আইয়ুব বুয়াদ্দি