ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

রায়গঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত


সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ photo সাইদুল ইসলাম আবির, রায়গঞ্জ
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ১:২৯

সিরাজগঞ্জের রায়গঞ্জে আইনশৃঙ্খলা বিষয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার চান্দাইকোনা বাজার আরচালা চত্বরে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মোমিন সরকার ও চান্দাইকোনা বাজার আদর্শ বণিক সমবায় সমিতির সভাপতি কেএম জাকির হোসেন দুলালের আহবানে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

সভায় চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হাবিবুর রহমান খানের সভাপতিত্বে ও চান্দাইকোনা কলেজ শাখা ছাত্র দলের সভাপতি শাহীন সুমনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রায়গঞ্জ থানার প্রতিনিধি এসআই নীল কমল, ঋণদান সমবায় সমিতির সভাপতি কামরুল ইসলাম বাবলু, ধান ব্যবসায়ী সমিতির সভাপতি আতিক বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী প্রমুখ। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন চান্দাইকোনা বাজারে অবস্থিত বিভিন্ন ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ। এছাড়াও বাজারের ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বক্তারা ঐতিহ্যবাহী চান্দাইকোনা হাটের সার্বিক নিরাপত্তা, চাঁদাবাজী, মাদক, চুরি, ডাকাতি, রাস্তাঘাটের উন্নয়নে কাজ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে