নাগরপুরে জব্বার হত্যা মামলায় তিন এজাহারভুক্ত আসামী গ্রেফতার
টাঙ্গাইল নাগরপুর উপজেলার বহুল আলোচিত আব্দুল জব্বার হত্যা মামলায় তিন এজাহার নামীয় পলাতক আসামীকে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। জমি সংক্রান্ত বিরোধের জেরে গত ১৯ মে ২০২৫ তারিখে নাগরপুর থানাধীন সুদামপাড়ায় আব্দুল জব্বার মিয়াকে (৭০) পিটিয়ে হত্যা করা হয়।
হত্যাকাণ্ডের পর নিহতের পুত্রবধূ মোছাঃ পলি আক্তার নাগরপুর থানায় লিখিত অভিযোগ দিলে থানায় মামলা নং-১২, তারিখ-১৯/০৫/২০২৫ইং, পেনাল কোডের ধারা ১৪৩/৪৪৭/৩২৩/৩২৫/৩০৭/৩০২/৫০৬(২)/১৪৯ অনুযায়ী একটি হত্যা মামলা রুজু হয়।
মামলার পরপরই থানা পুলিশ তৎপরতা শুরু করে এবং অভিযান চালিয়ে প্রথমে ২নং আসামী মোঃ বেল্লাল হোসেন (৫০) কে গ্রেফতার করে। এরপর ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ১৮ জুন গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে ৩নং আসামী মোঃ আঃ মান্নান (৭৮), ৫নং আসামী আকলিমা (৩৫) এবং ১৩নং আসামী মোছাঃ রাবেয়া (৫৫) কে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ভারপ্রাপ্ত) ওসি মো: রফিকুল ইসলাম জানান, জব্বার হত্যা মামলায় এ পর্যন্ত মোট চারজন আসামী গ্রেফতার হয়েছে। তবে মামলার প্রধান আসামী বাদশা এখনো পলাতক। তাকে গ্রেফতারে পুলিশ সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।জব্বার হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং অপরাধীদের কেউ রেহাই পাবে না।
এমএসএম / এমএসএম
মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ২, গুরুতর আহত নারী
জিয়ানগরের খায়েরহাট বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ
ধুনটের চৌকিবাড়ীতে গোলাম মাহবুব প্যারিসের সুস্থতা কামনায় দোয়া মাহফিল
পেকুয়ায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল ছাত্রদল
পিরোজপুরের কাউখালীতে টহল শেষে ফেরার পথে নৌ পুলিশের ওপর হামলা
ধামইরহাটে গৃহবধুকে হত্যা ও লাশ পোড়ানোর ঘটনায় গ্রেফতার-২
বিলাইছড়িতে তীব্র পুষ্টিহীন শিশুদের সুরক্ষায় কাজ করছে আশিকার
কাউনিয়ায় স্বেচ্ছাসেবক দলের বৃক্ষরোপণ ও পরিচ্ছন্নতা কর্মসূচি
গোদাগাড়ীতে গোয়ালঘরে মিলল ১৪০ বস্তা সার, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা
মনপুরার মেঘনায় জেলের জালে দুই কেজির ‘রাজা ইলিশ’, বিক্রি ৯ হাজার টাকায়
বাগমারায় প্রতারণা মামলার আসামি গ্রেপ্তার
ত্রিশালে দোয়া মাহফিল