ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

সন্দ্বীপে জামশেদ মেম্বার কর্তৃক মৎস্য আহরনকারীদের থেকে চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন


বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ photo বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৩:৪২
সন্দ্বীপের মগধরা ইউনিয়নের ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের কয়েকজন মৎস্য আহরনকারী মুসলিম জেলেদের কাছ  থেকে চাঁদাবাজীর অভিযোগ জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কয়েকজন ভুক্তভোগী।তাদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্তের নাম জামসেদ মেম্বার ও তার গং । ১৮ জুন বুধবার সন্ধ্যা ৫ টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
 
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান, বিগত ১৯ মে মগধরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের একটি খাল দখলকে কেন্দ্র করে রিফাত নামের দশম শ্রেণির এক  শিক্ষার্থী হত্যাকাণ্ডের শিকার হয়। সে হত্যাকাণ্ডের ঘটনায় উদ্দেশ্যপ্রণোদিত হয়ে দায়ের করা মামলায় তাদেরকে আসামী করা হয়েছে । তাদের অভিযোগ, সাগরে তাদের মাছ ধরার জালের খোপ রয়েছে। এ খোপে কাজ করা তাদের স্টাফ (নায়া) দেরকে মামলার আসামী করার ভয় দেখিয়ে চাঁদা নিয়ে যায় হত্যাকাণ্ডের শিকার রিফাতের পিতা জামশেদ মেম্বার। তিন জুন থেকে এ পর্যন্ত কয়েকবার ভিন্ন ভিন্ন সময়ে তাদের মাছ ধরার স্টাফ (নায়া) দের থেকে  প্রায় এক লক্ষ টাকা চাঁদাবাজী করে জামশেদ মেম্বার ও তার সঙ্গীরা। তারা এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন বলেও জানান সংবাদ সম্মেলনে। 
 
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মগধরা ইউনিয়ন ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ওমর ফারুক সুমন, তিনি মগধরা ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক। এসময় আরও বক্তব্য রাখেন মগধরা ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. ফুলমিয়া, মো. ইলিয়াস ও নাছির উদ্দীন। রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলার এ আসামীরা আরও জানান, তারা বর্তমানে জামিনে রয়েছে।

এমএসএম / এমএসএম

তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ