ঢাকা মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬

ধামরাইয়ে দেশীয় গাছের চারা রোপন করলেন স্বেচ্ছাসেবক দল


সোহেল রানা, ধামরাই photo সোহেল রানা, ধামরাই
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৪:২৩

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ধামরাই পৌরসভাসহ ১৬টি ইউনিয়নে তিন হাজার গাছের রোপন করা হচ্ছে।
বুধবার বিকালে তারই ধারাবাহিগতায় উপজেলার কুল্লা ইউনিয়নে সিতি ও কুল্লা গ্রামে রাস্তার দুই পাশে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় ৫শতাধিক চারা রোপন করেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হাসান অভি।

নাজমুল হাসান অভি বলেন, দেশীয় প্রজাতির যেসব গাছ আজ বিলুপ্তির পথে, তাদের প্রয়োজনীয়তা সম্পর্কে জনসচেতনতা গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।  গত ১৫ জুন ধামরাই পৌরসভায় এ কার্যক্রম শুরু করা হয় এবং আজ কুল্লা ইউনিয়নে গাছের চারা রোপণ করা হচ্ছে। এ কর্মসূচিতে দেশীয় প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের প্রায় তিন হাজার চারা রোপণ করা হবে।  

এ সময় উপস্থিত ছিলেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাশেদ মিয়া, ধামরাই থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাশেদুল ইসলাম রাজু, সদস্য সচিব সুজন মাহমুদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাহীন আহমেদ শাওন,আহবায়ক সদস্য রমজান আলী রাঙা,কুল্লা ইউনিয়ন যুবলের সভাপতি মোঃ আলমগীর হোসেন,ঢাকা জেলা সৈনিক দলের যুগ্ম সাধারন সম্পাদক আহম্মেদ আলী,ছাত্রদল নেতা সাইখ আহমেদ প্রমুখ।

এমএসএম / এমএসএম

জয়পুরহাটে শিশু অধিকার দিবস ও শিশু মেলা-২০২৬ উদ্বোধন

‎সাভারে ওএমএস অনিয়ম অনুসন্ধানে গিয়ে হামলার শিকার ৪ সাংবাদিক, মিথ্যা মামলায় জেলের অভিযোগ

আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ তিনজন গ্রেফতার

পটুয়াখালীতে শুল্ক ফাঁকি দিয়ে আনা ২১ টন ভারতীয় জিরাসহ কার্গো বোট জব্দ

সখীপুরে স্বামী ও দেবরের নির্যাতনের শিকার গৃহবধূর সংবাদ সম্মেলন

সুনামগঞ্জে শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু সপ্তাহ উদযাপিত: প্রধানমন্ত্রীর উদ্বোধনী ভাষণ উপভোগ

ধুনটে ঔষধ সেবনের পর মাদ্রাসাছাত্রীর মৃত্যু

ধামইরহাটে আদালতের রায় অমান্য করে বসতবাড়িতে হামলা ও হয়রানীর বিরুদ্ধে ভুক্তভুগির সংবাদ সম্মেলন

পটিয়ার চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবে চুরি

মোহনগঞ্জে মাদক সেবনের দায়ে ৬ জনের কারাদণ্ড

নওগাঁয় ড্রিল মেশিন দিয়ে মাথা ফুটো করে হত্যা, আসামির যাবজ্জীবন

কালিহাতীতে চীন থেকে আমদানিকৃত ব্যতিক্রমী পণ্যের সমাহার নিয়ে ‘নিও চায়না মার্ট’

পাবনায় নিখোঁজের একদিন পর হলুদ ক্ষেত থেকে ব্যবসায়ীর আগুনে ঝলসানো লাশ উদ্ধার