মেহেরপুরে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
" দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই " এই স্লোগানকে সামনে রেখে আজ (১৯) জুন বৃহস্পতিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানে কৃষিবিদ সামসুল আলম, উপ-পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেহেরপুর জেলা প্রশাসক সিফাত মেহনাজ ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করেন।
অনুষ্ঠানের সভাপতি তিনি তার বক্তব্যে বলেন, আমাদের দেশের ফলে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিজেন রয়েছে। দেশি ফলের মধ্যে যেমন- কলা, পেয়ারা, সফেদা, মালটা ইত্যাদি। এগুলো বেশি বেশি করে খাওয়া উচিত এতে প্রচুর পরিমাণে পুষ্টিগুণ রয়েছে এবং আমাদের প্রত্যেকেরই ফলের গাছসহ অন্যান্য গাছ লাগানো উচিত। এতে করে পরিবেশ ও আবহাওয়া ভালো থাকে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আব্দুল্লাহ আল-আমিন ধুমকেতু, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, মেহেরপুর সরকারি মহিলা কলেজ। তিনি বক্তব্যে বলেন, বাংলাদেশ নানা কারণে বৈচিত্র্যময়। অপরূপ সৌন্দর্যের একটি দেশ বাংলাদেশ। ঋতু পরিক্রমায় ফুল, ফসল ও ফল এদেশে উৎপন্ন হয়। আমাদের দেশে প্রচলিত অনেক ফল রয়েছে সেগুলো আমরা খায় না। এগুলো খেলে আমাদের বিদেশি ফলের উপর নির্ভর করতে হবে না। আপনারা যদি মেহেরপুরের বাজার গুলো পরিদর্শন করেন তাহলে দেখবেন বিদেশি ফলে ভরে গেছে কিন্তু দেশি ফলগুলো খুঁজে পাওয়া যায় না।
তিনি বক্তব্যে আরো বলেন যে, আমাদের শিশুরা ফাস্টফুড আসক্ত হয়ে গেছে। এগুলো খেয়ে নানা রোগে আক্রান্ত হচ্ছে। আমাদেরকে বেশি বেশি দেশীয় ফল খাওয়ার অভ্যাস গড়ে তুলতে হবে। আমাদের যে আবহাওয়া ভৌগোলিক পরিমণ্ডলে জন্ম এখানে যে ফল পাওয়া যায় সেই ফলগুলো গ্রহণ করতে হবে এবং ফলের মধ্যে যে পুষ্টি গুণ রয়েছে তা আমাদের সকলকে জানতে হবে। আমাদের বেশি বেশি করে গাছ রোপন করতে হবে তাহলে পরিবেশ ও আবহাওয়া ভালো থাকবে।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা জাকারিয়া পারভেজ মেহেরপুর বলেন যে, " দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই "। তিনি আরো বলেন যে, আমরা ছোট বেলাতে প্রচুর পরিমাণে ফল খেতাম সেই প্রচলিত ফল এখন আর পাওয়া যাচ্ছে না। ফল খেলে পুষ্টি পাওয়া যায় এবং রোগ প্রতিরোধ বৃদ্ধি পায়। বিদেশি ফলের দিকে আমাদের বেশি আগ্রহ। প্রত্যেকের বাড়িতে দেশীয় ফলের গাছ লাগানো উচিত।
অনুষ্ঠানে মেহেরপুর জেলার বিখ্যাত ফল চাষি সাইদুর রহমান শাহিন বলেন যে, পৃথিবীর অন্যান্য দেশের মতো বাংলাদেশেও ব্যাপক পরিমাণে ফল উৎপন্ন হয়। মেহেরপুর জেলা ফল চাষের জন্য বিখ্যাত। এখানে সব ধরনের ফলের চাষ হয়ে থাকে। মেহেরপুরের আম ইংল্যান্ড এবং সুইজারল্যান্ডে রপ্তানি করা হচ্ছে। এতে দেশ অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হচ্ছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন,সাধন চন্দ্র সরকার, মেহেরপুর জেলা মৎস্য কর্মকর্তা, সাইফুল ইসলাম অতিরিক্ত, উপ-পরিচালক মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সাধন বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মেহেরপুর, হাফিজুর রহমান উপ-পরিচালক, বিএডিসি, মেহেরপুর, মোঃ আশরাফুল, ইসলাম, সহকারী অধ্যাপক, মেহেরপুর সরকারি কলেজ, আব্দুর রহিম, সহকারী জেলা শিক্ষা অফিসার, মেহেরপুর, মোঃ ফারুক রহমান, পুলিশ ইন্সপেক্টর, পুলিশ সুপারের কার্যালয়, মেহেরপুর সহ মেহেরপুর সদর উপজেলা, মুজিবনগর উপজেলা ও গাংনী উপজেলার কৃষি কর্মকর্তা ও মেহেরপুর জেলার নাসারী মালিকগণ এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
ত্রিশালে নজরুল জন্মজয়ন্তী উপলক্ষে প্রাক-প্রস্তুতি সভায় সংস্কৃতি মন্ত্রী
লালমাই পাহাড়ের ‘সিলগালা’ কূপ ঘিরে রহস্য- ২০০৪ সালে গ্যাসের সন্ধান, কৌতূহলে স্থানীয়রা
দৌলতখানে সাজেদা ফাউন্ডেশনের 'স্টপ দ্য স্টিগমা ২.০' প্রকল্পের লার্নিং শেয়ারিং মিটিং অনুষ্ঠিত
কালকিনিতে জেলেদের চাল নিয়ে ইউপি চেয়ারম্যানের চালবাজী!
সুন্দরবনে চোরাশিকারীদের কবল থেকে ২ হরিণ উদ্ধার, বনে অবমুক্ত
হাতিয়ায় নিখোঁজ শিশুর ভাসমান লাশ উদ্ধার
রেক্টিফাইড স্পিরিট পানে বিষক্রিয়া ও মৃত্যু প্রতিরোধে মেহেরপুরে সেমিনার অনুষ্ঠিত
মধুখালীতে নওপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান আটক
ধামইরহাট পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত
শার্শায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
পিরোজপুরে শিশু শ্রম ও বাল্যবিবাহ প্রতিরোধে অবহিতকরণ সভা ও পরিচ্ছন্নতা অভিযান
গ্রাম পুলিশ নিয়ে মাদকবিরোধী অভিযানে ইউপি সদস্য