ঢাকা বুধবার, ১ জুলাই, ২০২৬

রোনালদোর দেশের ক্লাবের বিপক্ষে খেলবেন মেসি?


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯-৬-২০২৫ দুপুর ৪:৩৫

ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে আজ বৃহস্পতিবার রাত ১টায় মাঠ নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে লিওনেল মেসিদের প্রতিপক্ষ পর্তুগালের ক্লাব এফসি পোর্তো।

ক্রিশ্চিয়ানো রোনালদোর দেশের ক্লাবের বিপক্ষে মেসি খেলবেন কিনা, তা নিয়ে কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল। কারণ, বুধবারের অনুশীলন সেশনে মেসিকে তার বাম পা ছুঁতে দেখা যায় একটি ভিডিওতে। যা দেখে কেউ কেউ ইনজুরির আশঙ্কা করছিলেন।তবে মিয়ামি কোচ হ্যাভিয়ের মাচেরানো নিশ্চিত করেছেন, অভিজ্ঞ ফরোয়ার্ড মেসি পোর্তোর বিপক্ষে খেলতে প্রস্তুত।

মাচেরানো বলেন, ‘মিয়ামি থেকে আটলান্টায় আসার পথে আমি দেখেছি অনেক জায়গায় এই খবর (ইনজুরি) ছড়িয়েছে। কিন্তু লিও পুরোপুরি ফিট। সে অনুশীলনে অংশ নিয়েছে, পুরো সেশন শেষ করেছে। সে পা ছুঁয়েছে ঠিকই, অনেক সময় মানুষ নিজে থেকেই কিছু একটা স্পর্শ করে। কিন্তু কোনো সমস্যা নেই। সে ফিট এবং অবশ্যই আগামীকাল (আজ) খেলবে।’

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মিশরীয় ক্লাব আল আহলির বিপক্ষে ০-০ গোলে ড্র করেছিল মিয়ামি। ইনজুরির কারণে ওই ম্যাচে খেলতে পারেননি বার্সেলোনার সাবেক খেলোয়াড় জর্দি আলবা। তবে দ্বিতীয় ম্যাচে খেলতে প্রস্তুত আলবাও।

মাচেরানো জানান, পোর্তোর বিপক্ষে বলের দখল ধরে রাখাই হবে মূল চাবিকাঠি। পর্তুগালের এই ক্লাবটি নিয়মিত চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহণ করে এবং ইন্টার মায়ামির জন্য একটি বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে।

মিয়ামি কোচ বলেন, ‘আমাদের এমন খেলোয়াড় আছে যারা বল পায়ে খেলতে বেশি স্বচ্ছন্দবোধ করে, খেলার নিয়ন্ত্রণ রাখতে ভালোবাসে। অবশ্যই আমরা এমন একটি দলের মুখোমুখি হতে যাচ্ছি, যারা নিজেরাও বল দখলে রাখতে অভ্যস্ত এবং একটি উচ্চ মানের দল।’

এমএসএম / এমএসএম

অতিরিক্ত সময়ের গোলে জাপানকে হারিয়ে শেষ ষোলোয় ব্রাজিল

৩ দিনেই জিম্বাবুয়ের বিপক্ষে ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

নকআউট ম্যাচে নামার আগে সুখবর পেল আর্জেন্টিনা

ম্যাচের মোড় বদল-জাপানিজদের সান্ত্বনা, হৃদয় জিতলেন আনচেলত্তি

টাইব্রেকারে মিসের মহড়া, ডাচদের বিদায় করল মরক্কো

জার্মানির বিদায়ে স্বস্তিতে ব্রাজিল

আনচেলত্তির ব্রাজিলের আসল পরীক্ষা আজ

বিশ্বকাপের মহারণ আজ: ব্রাজিল বনাম জাপান, কার হাসি ফুটবে শেষ পর্যন্ত?

জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটিংয়ে বাংলাদেশ, হৃদয়-অমিতের অভিষেক

গ্রুপ পর্ব শেষ, নক আউটে উঠলো কারা

মেসির রেকর্ড গোলে নকআউটের আগে শতভাগ জয় আর্জেন্টিনার

বিশ্বরেকর্ড করলেন লিওনেল মেসি

অনলাইনে যেভাবে দেখবেন আর্জেন্টিনা-জর্ডানের ম্যাচ