রাণীশংকৈলে ৩ দিনব্যাপী ফল মেলার উদ্বোধন
“দেশী ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই” প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার-২০২৫ উদ্বোধন করা হয়।
বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর ২ টায় কৃষি অফিস চত্বরে উপজেলা কৃষি অফিসার শহীদুল ইসলামের সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার শাফিউল মাজলুবিন রহমান। এসময় অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক নেতা, কর্মকর্তা, ফলচাষি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্য দেন- কৃষি অফিসার শহীদুল ইসলাম। তিনি তার বক্তব্যে এ মেলা সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরেন। আমাদের কৃষি প্রধান দেশে শস্য উৎপাদনের পাশাপাশি খাদ্যপুষ্টি পূরণে বিভিন্ন ফলমূল উৎপাদনের উপর তিনি গুরুত্ব আরোপ করেন।
আরো বক্তব্য দেন- উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি রজব আলী, পৌর বিএনপির সভাপতি অধ্যাপক শাহজাহান আলী, প্রাণি সম্পদ কর্মকর্তা রুপম চন্দ্র মহন্ত প্রমুখ। অনুষ্ঠান উপস্থাপনা করেন উপ-সহকারি কৃষি অফিসার সাদেকুল ইসলাম। মেলায় বিভিন্ন ফল ও ফলের চারা নিয়ে ৫টি স্টল স্থান পেয়েছে।
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ