কুড়িগ্রামের রাজারহাটে পাবলিক লাইব্রেরির উদ্বোধন
স্থানীয় সরকার বিভাগের আওতায় কুড়িগ্রামের রাজারহাট সহ দেশের ৪৪টি উপজেলায় পাবলিক লাইব্রেরী নির্মাণ কাজের ভার্চুয়ালি উদ্বোধন করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বৃহস্পতিবার(১৯জুন) দুপুরে একযোগে এই কাজের উদ্বোধন করেন তিনি। প্রতিটি পাবলিক লাইব্রেরি নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৫৩ লক্ষ টাকা।
পরে রাজারহাট উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মো: আল ইমরান পাবলিক লাইব্রেরী নির্মাণ কাজের ভিত্তি প্রস্তর স্থাপন করেন। এসময় উপস্থিত ছিলেন রাজাহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশাদুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সাংবাদিক ও সাহিত্যিক সরকার অরুণ যদু, সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, এনসিপি নেতা মনিবুল হক বসুনিয়া, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাসান জিহাদী, আল মিজান মাহিন, আরিফুল ইসলাম । এতে দোয়া পরিচালনা করেন, রাজারহাট উপজেলা মডেল মসজিদের ইমাম মাওলানা মো.ওমর ফারুক বিল্লাহ।
এমএসএম / এমএসএম
দুমকীতে ইসলামী আন্দোলনের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীর তালিকা প্রকাশ
প্রশাসনিক অযুহাতে লালমনিরহাটে নির্মাণ শ্রমিক ফেডারেশনের পরিচিতি সভা পণ্ড
সাভারে নিরাপদ সড়ক দিবস উপলক্ষে বিআরটিএর জনসচেতনতামূলক কর্মসূচি পালিত
বাঘায় হাফেজিয়া মাদ্রাসার উন্নয়নে সুধী সমাবেশ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
বোরকা পরে বোমা বিস্ফোরণ ও হামলা, গণপিটুনিতে নিহত ১
চিলমারীতে মাদক কারবারির ভাই কতৃক স্থানীয়দের হুমকি, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ
জাতীয় নিরাপদ সড়ক দিবসে বড়লেখায় র্যালি ও আলোচনা সভা
সোনারগাঁয়ে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে যুবদল নেতা খুন
আদমদীঘি সদর ইউনিয়নে শিক্ষার্থিদের মাঝে বাইসাইকেল বিতরণ
চারঘাট ভূমি অফিসে সরকারি বরাদ্দ তসরুপ
রৌমারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মোড়ে যাত্রী ছাউনির উদ্বোধন
চাঁপাইনবাবগঞ্জে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ