মুদাফরগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল উদ্বোধন
মা ও শিশু স্বাস্থ্য এবং উন্নত মানের চিকিৎসা সেবায় আস্থার প্রতীক হিসেবে লাকসাম উপজেলার মুদাফরগঞ্জ বাজার চিতোষী রোডে
মুদাফরগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটাল শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ জুন) সকালে কেন্দ্রীয় বিএনপি নির্বাহী কমিটির শিল্প বিষয়ক সম্পাদক ও লাকসাম উপজেলা বিএনপির আহবায়ক আবুল কালাম প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে হসপিটালটি ফিতা কেটে শুভ উদ্বোধন করেন।
মুদাফরগঞ্জ ডায়াবেটিক এন্ড জেনারেল হসপিটালের চেয়ারম্যান ডা: মো: কামরুল ইসলাম মামুনের সভাপতিত্বে ও হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক আনিছুর রহমান দুলালের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মনোহরগঞ্জ উপজেলা বিএনপির নেতা শাহ সুলতানা খোকন,মোশাররফ হোসেন মশু ,নরুন নবী,হসপিটাল শেয়ারহোল্ডার সাহেদুর ইসলাম, খোরশেদ আলম,ফয়েজ উল্লাহ, শাহ এমরান খোকন,আমিনুল ইসলাম, মীর্জা দেলোয়ার হোসেন, শহীদুল ইসলাম, সপিকুল ইসলাম জাহাঙ্গীর, সিরাজ মিয়া,হাফেজ নাজমুল হক,আরিফ বিল্লা, জাহাঙ্গীর হোসেন, বিল্লাল হোসেন, জসিম উদ্দিন, আবদুল্লাহ আল মাহমুদ, মনির হোসেন, আবদুর ছাত্রার, নাছিমা বেগমসহ কনসালটেন্টরা।
এই সময় প্রধান অতিথি বলেন, এলাকার মানুষের স্বাস্থ্যসেবার উন্নতিতে কিভাবে ভূমিকা রাখবে, সে বিষয়ে খেয়াল রাখতে হবে। হাসপাতালের ভবিষ্যৎ পথচলা এবং রোগীদের স্বাস্থ্যসেবার উপর ইতিবাচক প্রভাব সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।
এমএসএম / এমএসএম
১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক
বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক
শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন
শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি
কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী
বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা
নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক
মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন
মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার
পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’
কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র্যালি