ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচনের সুযোগ নেই: আ: সালাম


শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান  photo শাহিনুর রহমান সোনা, রাজশাহী ব্যুরো প্রধান
প্রকাশিত: ২০-৬-২০২৫ বিকাল ৬:২

ইশরাক না থামলে সিটি করপোরেশনে নির্বাচন হবে, বিএনপিকে সরকারের দেয়া এই বার্তা নিয়ে রাজশাহীতে বিএনপির নেতা বলেন, জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই। সরকারের বার্তা নিয়ে বিএনপি তার বক্তব্য স্পষ্ট করবে।

শুক্রবার (২০ জুন) বেলা সাড়ে ১১টা দিকে গোদাগাড়ীর গৌরাঙ্গদেব শ্রীপাট খেতুর ধাম পদির্শনে এসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলীর সদস্য ও বিএনপি রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম এই কথাগুলো বলেন।

তিনি বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। বৈঠকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত করার ব্যাপারে কথা হয়েছে।  এর বাইরে আর কোন চিন্তা নেই। ইতোমধ্যে নির্বাচন কমিশনকে জাতীয় নির্বাচনের শিডিউল ঘোষণার কথা বলা হয়েছে। এ অবস্থায় জাতীয় নির্বাচনের আগে কোনভাবেই স্থানীয় নির্বাচনের সুযোগ নেই।

তিনি আরো বলেন, ইসরাক ইস্যুতে 
সরকারের বার্তা নিয়ে বিএনপি অবশ্যই তার বক্তব্য স্পষ্ট করবে।

এছাড়া, নির্বাচনী প্রচারনায় পোস্টার ছাড়া বিলবোর্ড ব্যবহার প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচনে কালো টাকার ব্যবহার যাতে না হয় সেদিকটা যেমন দেখতে হবে, তেমনি প্রচারনা যেনো বাধাগ্রস্ত না হয় সেটিও বিবেচনায় রাখতে হবে।

তিনি বলেন, আগামীতে জাতীয় সংসদ নির্বাচন হবে। এই নির্বাচনে ধানের শীষের পক্ষে তিনি ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, বেগম জিয়াকে দেশের মানুষ অত্যন্ত ভালবাসেন। এই ভালবাসা  এবং দোয়ার কারনে আল্লাহর রহমতে বেগম জিয়া এখন অনেক সুস্থ্য। অথচ পতিত সরকার বেগম জিয়াকে তিলে তিলে মেরে ফেলতে চেয়েছিলো। শুধু তাইনয় তারেক রহমানকে হত্যা করতে চেয়েছিলো কিন্তু পারেন নাই। তারেক রহমান দ্রুত সময়ে দেশে ফিরবেন এবং দেশের মানুষের পাশে এসে সরাসরি দাঁড়াবেন বলে জানান তিনি। সেইসাথে দলের প্রতি সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করার জন্য নেতাকর্মীদের মাঠে থাকার আহ্বান জানান তিনি। 

এর আগে গৌরাঙ্গবাড়িতে অনুষ্ঠিত সভায় আব্দুস সালাম বলেন, ভারত কেন পুশ ইন করবে সেটা আমাদের প্রশ্ন। যদি কাউকে ফেরত পাঠাতেই হয় তাহলে তারা সরকারকে বলবে, তা না করে পুশ ইন করা ঠিক নয়।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় হিন্দু ধর্মের অন্যতম তীর্থস্থান  গৌরাঙ্গবাড়ি খেতুরীধামে শ্রী শ্রী গৌরাঙ্গদেব ট্রাষ্ট বোর্ড পরিচালনা কমিটির সভাপতি বিদ্যুৎ নারায়ন সরকারের সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলী পরিষদের সদস্য সাবেক মেজর জেনারেল শরিফ উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও রাজশাহী জেলা বিএনপি’র সদস্য দেবাশিষ রায়, রাজশাহী মহানগর বিএনপি’র আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট এরশাদ আলী ঈশা। এসময় গোদাগাড়ী মাটিকাটা ইউনিয়ন বিএনপির সভাপতি এহসানুল কবির টুকু, গৌরাঙ্গদেব ট্রাষ্ট বোর্ড পরিচালনা কমিটির সম্পাদক শ্যামাপদ স্যান্যাল, ট্রাষ্টী শ্রীরাম কুমার সাহা, বাবু মন্ডল বাবু, অনুকুল কুমার ঘোষ, রাজনাথ পাল রাজু, গোবিন্দ পাল সহ অন্যরা উপস্থিত ছিলেন।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে