লালমনিরহাটের পাটগ্রাম পিকআপ -মোটরসাইকেল সংঘর্ষ, প্রাণগেলো কলেজ ছাত্রের
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় পিকআপের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিক মিয়া (২৫) নামে একজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও একজন।
শুক্রবার (২০ জুন) দুপুরে লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কের পাটগ্রাম পৌরসভার মির্জারকোট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকার একরামুল হকের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে পাটগ্রাম শহরের দিকে যাচ্ছিলেন অনিক মিয়া। ঘটনাস্থলে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অনিকের মৃত্য হয়। মোটরসাইকেলে থাকা অপরজন ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহতকে দ্রুত উদ্ধার করে প্রথমে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে আহত ব্যক্তির নাম জানা যায় নি।
বড়খাতা হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, ঘটনাস্থলে অনিক মিয়া নামে একজন নিহত হয়েছেন এবং অপর একজনকে আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি