ঢাকা বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

শাহরুখের মান্নাতে বেআইনি কাজের অভিযোগ, প্রশাসনের হানা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ১২:৫৪

বলিউড তারকাদের বিরুদ্ধে মাঝে মধ্যেই নানা পদক্ষেপ নিয়ে থাকে মুম্বাই পৌর কর্তৃপক্ষ। বেশির ভাগ ক্ষেত্রেই তারা বেআইনি নির্মাণ করছেন বা পুরোনো ভবন সংস্কারের ক্ষেত্রে আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছেন বলে অভিযোগ ওঠে। এই তালিকায় কঙ্গনা রানাওয়াত থেকে অমিতাভ বচ্চন, মিঠুন চক্রবর্তী— বাদ যাননি কেউই। এবার একই অভিযোগ বলিউড কিং শাহরুখ খানের দিকে।

মুম্বাইয়ে শাহরুখ খানের বিলাসবহুল বাংলো ‘মান্নাত’-এ সংস্কার কাজ চলছে মাস কয়েক ধরেই। পরিবারসহ অন্যত্র উঠে গিয়ে বাংলো রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছেন বলিউডের বাদশাহ। কিন্তু মেরামতের কাজ করতে গিয়ে উপকূলীয় অঞ্চলে সংস্কারের নিয়ম লঙ্ঘন করে ফেলেছেন- এমনই অভিযোগ।

এর জেরে গত শুক্রবার পরিবেশ দপ্তর ও পৌর কর্তৃপক্ষ যান ‘মান্নাত’ পরিদর্শনে। এ প্রসঙ্গে বনবিভাগের এক উচ্চপদস্থ কর্তা ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, বেআইনি সংস্কারের অভিযোগ পেয়েই দুই বিভাগ এক যোগে শাহরুখের বাংলোতে উপস্থিত হয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করে জমা দেবেন তারা।

যদিও শাহরুখের কর্তৃপক্ষ বিষয়টিকে অস্বীকার করেছেন। তার এক আপ্ত সহায়ক জানিয়েছেন, সেখানে কোনো বেআইনি সংস্কার হচ্ছে না। নির্দেশিকা মেনেই যাবতীয় কাজ হচ্ছে।

সুত্র : আনন্দবাজার

এমএসএম / এমএসএম

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার

‘জরিনা’ চরিত্রে অভিনয়ের পর অশালীন প্রস্তাবে অতিষ্ঠ অভিনেত্রী

শনিবার ঢাকার মঞ্চে গাইবেন প্রীতম হাসান

থালাপতি বিজয়ের প্রতি মুগ্ধ অভিনেতা যশ

‘সোশ্যাল মিডিয়ায় ঢুকলে মনে হয় ক্রাইম পেট্রোল দেখছি’

হঠাৎ করে কনসার্ট বন্ধ হচ্ছে এটি বলা যাবে না: ন্যান্‌সি

নতুন রূপে আসছে ‘কোক স্টুডিও পাকিস্তান’

মডেলের সঙ্গে প্রেম ভেঙেছে ইশানের, ‘ধুরন্ধর’ অভিনেত্রীকে নিয়ে প্রশ্ন

২৩ বছর পর আবারও একসঙ্গে কেট-ম্যাথিউ, ফিরছে ‘হাউ টু লুজ আ গাই’!

শেষ অধ্যায়ে বিজয় সালগাঁওকর, ফিরছেন অজয়

বিতর্কের মধ্যে প্রেমের মুহূর্ত সামনে আনলেন কৃতি