ঢাকা সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

সদরপুরে পুলিশের অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২


সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি photo সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশিত: ২১-৬-২০২৫ দুপুর ৪:৩৭

ফরিদপুর সদরপুর উপজেলায় আকোটের চর ইউনিয়ন মনিকোঠা বাজারে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ দুজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে সদরপুর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন আকোটেরচর ইউনিয়নের কদম শিকদারের ডাঙ্গী গ্রামের ইসমাইল বেপারীর পুত্র আউয়াল বেপারী(৪০) ও একই গ্রামের ওয়াজেদ মিয়ার পুত্র নয়ন মিয়া(২২)।
শুক্রবার (২১ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মনিকোঠা বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে। এসময় তাদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
সদরপুর থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আজ (শনিবার) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

১৪ বিজিবি'র অভিযানে ৬৪ বোতল ভারতীয় ফেয়ারডিল আটক

বিজিবি কর্তৃক ট্যাপেন্টাডল ও নেশা সিরাপ আটক

শেরপুরে ভাতিজাদের হামলায় চাচা নিহত, অভিযুক্তদের বাড়িতে আগুন

শ্যামাপূজা ও দীপাবলিতে মুখর শাহরাস্তির মেহের কালিবাড়ি

কুতুবদিয়ায় সুপেয় পানি ও স্যানিটেশন প্রকল্প পরিদর্শনে ডিপিএইচইর তত্ত্বাবধায়ক প্রকৌশলী

বাড়ির সীমানা বিরোধে তরুণকে ছুরিকাঘাতে হত্যা

নবীনগরে মোটরসাইকেল চাপায় কলেজছাত্রী নিহত, চালক পলাতক

মনপুরার ৫ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী বাছাইয়ে বিএনপির সার্চ কমিটি গঠন

মধুখালীতে জাতীয় সমবায় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

ক্ষেতলালে ১৯ মামলার আসামি ‘আশরাফ ডাকাত’ গ্রেপ্তার

পাহাড়ে কৃষির নতুন বিপ্লব: অবমুক্ত হলো উচ্চফলনশীল জাত ‘বারি কাজু বাদাম-১’

কাউনিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও র‍্যালি

রাতে ঘুমাতে গেলেন ঘরে, সকালে বিবস্ত্র লাশ মিলল সুপারিবাগানে