চৌগাছা তরিকুল ইসলাম পৌর ডিগ্রী কলেজে নবীনবরণ বিদায়ী সংবর্ধনা
যশোরের চৌগাছা তরিকুল ইসলাম পৌর ডিগ্রী কলেজে নবীনবরণ, বিদায়ী ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে কলেজ চত্তরে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে ঐতিহ্যবাহি বিদ্যাপিঠের স্মৃতিচারণ করে প্রধান অতিথির আলোচনা করেন উপজেলা বিএনপির সভাপতি এসএ সালাম।
বিশেষ অতিথির আলোচনা করেন চৌগাছা পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র সেলিম রেজা আওলিয়ার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও হাকিমপুর ইউপি চেয়ারম্যান মাসুদুল হাসান,পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী আব্দুল হালিম চঞ্চল, সাংগঠনিক সম্পাদক সাহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাক ও এ্যাড. আলীবুদ্দিন খান, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক বিএম হাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন তরিকুল ইসলাম পৌর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মনজুরুল আলম লিটু।
আলোচনা শেষে কলেজে চলতি শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয়বর্ষের শিক্ষার্থীরা। এরপর বিদায়ী শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানান নবাগত শিক্ষার্থীরা। নবীনবরণ ও বিদায়ী সংবর্ধনা শেষে এ বছরে এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। বিকেলে কলেজ অঙ্গনে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
এমএসএম / এমএসএম
নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা
নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ
লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত
উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক
সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ
কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫
হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি
চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি
ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম
শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা
মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান
কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়
Link Copied