নড়াইলের লোহাগড়ায় যুব ও গণঅধিকার পরিষদের কমিটি গঠন কার্যক্রম শুরু
নড়াইল জেলার লোহাগড়া উপজেলায় শুরু হয়েছে যুব ও গণঅধিকার পরিষদের ইউনিয়নভিত্তিক কমিটি গঠনের কার্যক্রম। এরই অংশ হিসেবে আজ রবিবার দিঘলিয়া মল্লিকপুর এবং লক্ষীপাশা ইউনিয়নে ইউনিয়ন কমিটি গঠিত হয়েছে।
উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে মাঠপর্যায়ে কাজ করছেন গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দ। জেলা সাংগঠনিক সম্পাদক টিপু শেখের নেতৃত্বে এ কর্মসূচিতে অংশ নেন শ্রমঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা মনিরুল মোল্লা, গণঅধিকার পরিষদের লোহাগড়া উপজেলা সভাপতি নজরুল ইসলাম এবং যুব ও শ্রমঅধিকার পরিষদের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।
কমিটি গঠন প্রক্রিয়াকে আরো গতিশীল ও কার্যকর করতে অংশগ্রহণকারী নেতাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। বক্তারা বলেন, প্রতিটি কমিটিকে শক্তিশালী, স্বয়ংসম্পূর্ণ এবং গণমুখী করতে হবে।
এ সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক ও সমাজসেবক লায়ন নূর ইসলাম। তিনি নতুন কমিটির সদস্যদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন এবং বলেন, “সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা ও জনগণের অধিকার রক্ষায় এসব কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
আগামী দিনগুলোতে লোহাগড়া উপজেলা ও পৌর কমিটিসহ পুরো নড়াইল জেলায় যুব ও গণঅধিকার পরিষদের সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান নেতৃবৃন্দ।
এমএসএম / এমএসএম
চট্টগ্রাম বোর্ডের বুধবারের এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত
চট্টগ্রামের বেশিরভাগ এলাকায় জলাবদ্ধতা, দুর্ভোগে নগরবাসী
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার