লাকসামে পাঁচ হাজার টাকা ধার না পেয়ে বৃদ্ধাকে হত্যা, গৃহবধূ গ্রেফতার
কুমিল্লার লাকসাম উপজেলায় মাত্র পাঁচ হাজার টাকা ধার না পাওয়ায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তারই আত্মীয় এক গৃহবধূর বিরুদ্ধে। নিহত ছায়েরা বেগম সম্পর্কে অভিযুক্ত জেরিন আক্তারের জেঠি শাশুড়ি।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২০ জুন) বিকেলে লাকসাম উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় দক্ষিণ পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। নিহত ছায়েরা বেগম ওই গ্রামের আবদুল বারেকের স্ত্রী। অভিযুক্ত জেরিন আক্তার (২০) একই বাড়ির মাজহারুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার দিন বিকেলে জেরিন পাঁচ হাজার টাকা ধার চেয়ে ছায়েরা বেগমের কাছে যায়। কিন্তু ছায়েরা বেগম টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে জেরিন রাগের বশে ছায়েরা বেগমকে বালিশচাপা দিয়ে শ্বাসরোধে হত্যা করে ঘটনাস্থল ত্যাগ করে।
নিহত ছায়েরা বেগমের স্বামী আবদুল বারেক জানান, ঘটনার সময় তিনি কুমিল্লায় ডাক্তার দেখাতে গিয়েছিলেন। “ডাক্তারের কাছে যাওয়ার আগেই আমার নাতি ফোন করে জানায়, নানুকে কেউ বালিশচাপা দিয়ে মেরে ফেলেছে। দ্রুত বাড়ি ফিরে এসে আমি স্ত্রীর নিথর দেহ দেখতে পাই,” বলেন তিনি।
এ ঘটনায় নিহতের ছেলে মাকসুদ আহমেদ লাকসাম থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় জেরিন আক্তার ছাড়াও অজ্ঞাত আরও দুই-তিনজনকে আসামি করা হয়।
লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, ঘটনার তদন্তে পুলিশ শুক্রবার দিবাগত রাতে অভিযুক্ত জেরিনকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জেরিন হত্যার দায় স্বীকার করেছে। শনিবার তাকে কুমিল্লা আদালতে হাজির করে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে।
এমএসএম / এমএসএম
ধর্মীয় বক্তার পরিচয় ব্যবহার করে লাখ লাখ টাকা আত্মসাৎ, পূর্বধলায় প্রতারক গ্রেপ্তার
এবারে বরিশালে শারদীয় দুর্গাউৎসবে ৬৩৭ মণ্ডপে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি
বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষার মান ও শিক্ষকের মর্যাদা রক্ষার আহ্বান
গলাচিপায় ২০ গ্রাম গাঁজাসহ একজন গ্রেপ্তার
পরিকল্পিত ও বসবাসযোগ্য নগর গড়তে সমন্বিতভাবে কাজ করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ
ধনবাড়ীতে পৃথক অভিযানে ৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩
টাঙ্গাইলে ৫ প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করলো ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর
মোহনগঞ্জে শিক্ষকদের আপত্তি উপেক্ষা করে ১১ স্কুলে ভারপ্রাপ্ত প্রধান রদবদলের অভিযোগ
আদমদীঘিতে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা
ঠাকুরগাঁওয়ে ২০ টাকার আলু ১৪ টাকায়, লোকসানে কৃষক ও ব্যবসায়ীরা
গজারিয়ায় বেগম খালেদা জিয়ার স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর প্রথম রাউন্ডের শেষ ম্যাচ অনুষ্ঠিত
বছরের পর বছর অচল চালকলকে সচল দিখিয়ে গুদামে নিম্নমানের চাল সরবরাহের অভিযোগ