ঢাকা সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

পূর্বধলায় গলায় ফাঁস দিয়ে আলমগীর হোসেন নামের এক যুবকের আত্মহত্যা


আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা photo আব্দুল্লাহ আল মামুন, পূর্বধলা
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ২:০

 নেত্রকোনার পূর্বধলা উপজেলায় মো. আলমগীর হোসেন (২১) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। শনিবার (২১ জুন) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের নসিবপুর গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, আলমগীর দুপুরের দিকে ঘরে একা ছিলেন। কিছুক্ষণ পর ঘরের দরজা বন্ধ দেখতে পেয়ে তাঁর ভাগ্নি মোছা. নিলুফা (১৫) ডাকাডাকি শুরু করে। কোনো সাড়া না পেয়ে পরিবারের সদস্যরা ঘরের দরজা ভেঙে ভিতরে ঢুকে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় আলমগীরের মরদেহ দেখতে পান। 

খবর পেয়ে পূর্বধলা থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। তদন্ত করেন থানার পরিদর্শক (তদন্ত) মিন্টু দে ও সহকারী উপপরিদর্শক (এসআই) আমিরুল ইসলাম।

পরিবারের লোকজন জানান সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন।পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নূরুল আলম বলেন, "পরিবার ও প্রতিবেশীদের দেওয়া তথ্য অনুযায়ী, আলমগীর দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন এবং চিকিৎসাধীন ছিলেন। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।"

এমএসএম / এমএসএম

আলাদীনের চেরাক পেয়েছেন ডাক্তার চিশতী- অল্প দিনেই কোটিপতি !

ধাম‌ইরহাটে রাসায়নিক স্প্রে করে ২ একর ১২শতক জমির ধান নষ্ট করেছে প্রতিপক্ষ 

এলডিডিপি প্রকল্পের প্রশিক্ষণে স্বাবলম্বী শিবগঞ্জের খামারিরা

আটোয়ারী লক্ষীপুর মাদ্রাসায় জাল কাগজে কমিটি করে উপাধ্যক্ষ সহ ৪ জন নিয়োগ, দেখার কেউ নাই

পঞ্চগড়ে রাতের আঁধারে বিদ্যালয়ের ১১টি ফ্যান চুরি, এলোমেলো অফিস কক্ষ

আদমদীঘিতে বারান্দা থেকে বাবুর্চির মরদেহ উদ্ধার

সিংড়ায় পরিবেশ ও প্রকৃতি আন্দোলনের লিফলেট বিতরণ

মৌলভীবাজারে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, টিকটকার মামুন গ্রেপ্তার

দাউদকান্দিতে রায়পুর কৈলাশ চৌধুরী উচ্চ বিদ্যালয়ে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

পিরোজপুরের কাউখালীতে গৃহবধূকে শ্বাসরোধে হত্যা, ঘরের মালামাল লুট

ঠাকুরগাঁওয়ে তিন বছরের শিশুর ওপর যৌন নিপীড়ন, ১৩ বছরের কিশোর কারাগারে

চাঁপাইনবাবগঞ্জে এসআরবির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবারের দুই ছেলেকে ‘মাদক মামলায় ফাঁসানোর’ অভিযোগ

ভোলা পৌরসভায় মশক নিধন কার্যক্রমে ৪১ লাখ টাকা অনিয়ম ও আত্মসাতের অভিযোগ কর্তৃপক্ষের বিরুদ্ধে