ব্যাংক হিসাব জব্দ হলো যেসব তারকার
শোবিজ অঙ্গনের বেশ ক’জন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। সে তালিকায় আছেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী অভিনেত্রী মৌসুমী ও অভিনেতা বাপ্পারাজ। আরও আছে নতুন প্রজন্মের নুসরাত ফারিয়া, সাবিলা নূরের নামও।
জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) মোট ২৫ জনের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে, এই মর্মে একটি প্রজ্ঞাপন প্রকাশ করেছে।নাম প্রকাশে অনিচ্ছুক এক রাজস্ব কর্মকর্তা বলেন, ‘সময়মতো কর পরিশোধ না করায় বেশ কয়েকজন তারকার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে। এরই মধ্যে বেশ কয়েকজন তাদের কর পরিশোধ করেছেন। কয়েকজন সময় নিয়েছেন। কর পরিশোধ হলেই ব্যাংক হিসাবে সব ঝামেলা মিটে যাবে।’
কর অঞ্চল-১২ চলতি মাসের ১৫ তারিখে প্রকাশিত এক প্রজ্ঞাপনে ২৫ জনের তালিকা দিয়ে ব্যাংক হিসাব জব্দের তথ্য জানিয়েছে। সেখানে শোবিজের পারভিন জামান মৌসুমী, বাপ্পারাজ, নুসরাত ফারিয়া, আহমেদ শরীফ, নুসরাত ইয়াসমিন তিশার নাম রয়েছে।
বর্তমানে আমেরিকায় রয়েছেন অভিনেত্রী মৌসুমী। বাকিরা দেশে থাকলেও এই বিষয়ে তাদের বক্তব্য মেলেনি। বেশ কয়েকবার মুঠোফোনে কল দিলেও রিসিভ করেননি নুসরাত ফারিয়া।
এমএসএম / এমএসএম
বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা
শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা
সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ
বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...
২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’
বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত
দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’
আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী
প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না
১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম
কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা
নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?