নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হলো সিজারিয়ান অপারেশন সেবা
দীর্ঘ দেড় বছর বন্ধ থাকার পর টাঙ্গাইল জেলার নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আবারও শুরু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন সেবা। স্বাস্থ্যসেবার নতুন দ্বার উন্মোচন করলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (UH&FPO) ডা. মোঃ হাফিজুর রহমান।
২২জুন রবিবার ডা. হাফিজুর রহমানকে জিজ্ঞাসাবাদ করলে জানান, এখন থেকে প্রতি শনিবার সিজারিয়ান অপারেশনের জন্য রোগী ভর্তি করা হবে এবং প্রতি রবিবার নিয়মিত সিজারিয়ান অপারেশন সম্পন্ন হবে। এছাড়া, নরমাল ডেলিভারির মানোন্নয়নের জন্যও নেয়া হয়েছে বিশেষ উদ্যোগ। সম্পূর্ণ বিনামূল্যে ইলেকটিভ সিজারিয়ান অপারেশন এবং জটিল গর্ভাবস্থার রোগীদের সেবা প্রদান করা হবে বলে তিনি নিশ্চিত করেন। এ বিষয়ে মাঠ পর্যায়ের সকল স্বাস্থ্যকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।
উল্লেখ্য, গত ১১ মে সর্বশেষ সিজারিয়ান অপারেশন করা হলেও এর পর আর কোনো রোগী ভর্তি হয়নি। তিনি বলেন, “সিজারিয়ান অপারেশন একটি ব্যয়বহুল প্রক্রিয়া। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এটি অত্যন্ত উন্নতমানের ও নিরাপদভাবে সম্পন্ন করা হচ্ছে। তাই নাগরপুরের সকল গর্ভবতী মায়েদের এই সুবিধা গ্রহণের জন্য আহ্বান জানাচ্ছি।”
সিজারিয়ান অপারেশনের সময় অপারেশন টিমে উপস্থিত থাকবেন ডা. মোঃ হাফিজুর রহমান (UH&FPO),ডা. জান্নাতুল ফেরদৌস (গাইনী বিশেষজ্ঞ),ডা. মোঃ শরিফুল ইসলাম (শিশুরোগ বিশেষজ্ঞ),ডা. মোঃ হাসান আল খুরশীদ (জয়তু) (এনেস্থেসিয়া বিশেষজ্ঞ),নার্স ইয়াসমিন আক্তার (ওটি ইনচার্জ),নার্স দূর্গা সরকার
ডা. হাফিজুর রহমান আরও বলেন, "এই স্বাস্থ্যসেবা কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। আমরা গর্ভবতী মায়েদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।"
নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এই পদক্ষেপ স্থানীয় বাসিন্দাদের জন্য এক নতুন আশার আলো এবং উপজেলা স্বাস্থ্যখাতে একটি বড় অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।
এমএসএম / এমএসএম
দাউদকান্দির গোপালপুরে একজনের সুবিধায় নতুন রাস্তা! সরকারি অর্থ অপচয়ের অভিযোগ
ধামইরহাটে পৃথক ঘটনায় মাদক ব্যবসায়ী মাদক সেবীসহ ৪ জন গ্রেপ্তার।
কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত
বগুড়ায় শিশু রিফাত হত্যা মামলায় ৫ জনের ফাঁসি ৫ জনের ১০ বছর কারাদণ্ড
১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, সেই স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার আত্মসমর্পণ
জাতীয় পর্যায়ে রানার্স আপ বালক ফুটবল দলকে গণসংবর্ধনা
বারইয়ারহাট পৌর বিএনপির উদ্যোগে রাস্তার দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
রাজারহাটে গলায় ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
সাহায্য চেয়ে কেমিক্যাল প্রয়োগ; শয়তানের নিঃশ্বাস চক্রের তিন সদস্য গ্রেপ্তার
বেড়ায় স্কুল ফিডিংয়ে ফাঙ্গাস পরা পাউরুটি বিতরণের অভিযোগ উঠেছে
তাড়াশে ৬ষ্ঠ শ্রেণির ছাত্র মারুফ হত্যাকারীর ফাঁসির দাবিতে মানববন্ধন
তিস্তায় পানি হ্রাসবৃদ্ধি: বন্যা আতঙ্কে লালমনিরহাটের চরাঞ্চলেট বাসিন্দারা, খোলা রয়েছে ৪৪ জলকপাট