ঢাকা রবিবার, ১১ অক্টোবর, ২০২৬

কাশিয়ানীতে বাসচাপায় বৃদ্ধ নিহত, মহাসড়ক অবরোধ


পরশ উজির, কাশিয়ানী photo পরশ উজির, কাশিয়ানী
প্রকাশিত: ২২-৬-২০২৫ দুপুর ৩:৫৭

গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাসচাপায় সরোয়ার খা (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। রবিবার (২২ জুন) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রাতইল ইউনিয়নের টুকু বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সরোয়ার খা কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের ওড়াকান্দি গ্রামের বাসিন্দা।

ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রোমান মোল্যা জানান, সরোয়ার খা রাতইল গ্রামের আত্মীয়ের বাড়ি থেকে বের হয়ে নিজ বাড়ির উদ্দেশে রওনা দেন। টুকু বাজার এলাকায় ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় হাসান ট্রাভেলসের একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখান থেকে ঢাকায় নেওয়ার পথে পথেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর উত্তেজিত এলাকাবাসী প্রায় আধাঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অবরোধ তুলে দেয়।

এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের কর্মকর্তারা।

এমএসএম / এমএসএম

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার

দেশীয় প্রজাতির মাছের সংকটে আত্রাইয়ের শুঁটকি পল্লীতে নেই প্রাণচাঞ্চল্যতা

টঙ্গীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

তথ্যমন্ত্রীর ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা পেল ২০ হাজার মানুষ

দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপে ড. খন্দকার মারুফ হোসেনের আর্থিক সহায়তা: ‘ধর্ম যার যার, বাংলাদেশ সবার’