হাটহাজারীতে ঢেউটিন ও গৃহ নির্মাণ মঞ্জুরির অর্থ বিতরণ করলেন বিভাগীয় কমিশনার
চট্টগ্রামের হাটহাজারীতে অগ্নিকাণ্ড ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ঢেউটিন এবং গৃহ নির্মাণে আর্থিক সহায়তা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
রবিবার দুপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চট্টগ্রাম বিভাগের বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন ২৪টি পরিবারের মাঝে ৪৪ বান্ডিল ঢেউটিন ও এক লাখ ৪২ হাজার টাকা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাটহাজারী পৌর প্রশাসক ও ডিডিএলডি মো. নোমান হোসেন, জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম মশিউজ্জামান, হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু কায়সার মোহাম্মদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নিয়াজ মো. মোরশেদ ও উপজেলা প্রশাসনিক কর্মকর্তা আবুল কায়ের প্রমুখ।
অনুষ্ঠান শেষে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দীন হাটহাজারী সরকারি মডেল পার্বতী উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেন।
এমএসএম / এমএসএম
তরুণরা চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হতে হবে, ইসমাইল জবিউল্লাহ
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান