প্রশাসনের নিষেধ অমান্য করে কলেজ মোড়ে অবৈধ বালির ব্যবসা, দুর্ভোগে পথচারী
মুজিবনগর খ্যাত ছোট্ট জেলা মেহেরপুর। জেলার প্রাণকেন্দ্র শহরের কলেজ মোড় এলাকার পরিবেশ এখন হুমকির মুখে। মূল সড়কের ওপর প্রশাসনের নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও শুরু হয়েছে অবৈধ বালির ব্যবসা। ফলে একদিকে যেমন পরিবেশ দুষণ হচ্ছে, অন্যদিকে সড়কপথে চলাচলে ভোগান্তি পোহাতে হচ্ছে সাধারণ মানুষ, যানবাহন চালক এবং স্থানীয় বাসিন্দাদের।
মেহেরপুর শহরের কলেজ মোড় গুরুত্বপূর্ণ একটি এলাকা। এখনো নতুন বাস টার্মিনাল চালু না হওয়ায় দূর-দূরান্ত থেকে আগত পরিবহন এখানেই যাত্রী ওঠা-নামার জন্য থামে। এই মোড়ের পাশেই অবৈধভাবে বালির স্তূপ ফেলা হচ্ছে। ফলে পরিবহনগুলো থামার সময় বালি চারদিকে ছড়িয়ে পড়ে। এই ধুলাবালির কারণে আশপাশের মানুষ পড়েছেন চরম দুর্ভোগে।
বালির পাশেই রয়েছে মেহেরপুর সরকারি কলেজ, একটি মসজিদ, পাবলিক টয়লেট, পুলিশ বক্স, পোস্ট অফিস, ফিলিং স্টেশন এবং শহরের সবচেয়ে বড় কবরস্থান। পশ্চিম পাশে রয়েছে সুপরিচিত ইয়ারুল হোটেল, মিষ্টির দোকানসহ নানা ব্যবসায়িক প্রতিষ্ঠান। তিনতলা ভবনের বাসিন্দা, সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল ও ১৪তম বিসিএস ক্যাডার মো. রফিকুল ইসলাম জানিয়েছেন, ধুলাবালির কারণে তাঁর ঘরের আসবাবপত্র নষ্ট হয়ে যাচ্ছে।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, অতীতে জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সড়ক ও জনপথ বিভাগ বরাবর অভিযোগের প্রেক্ষিতে কিছুদিনের জন্য বালির ব্যবসা বন্ধ হয়েছিল। কিন্তু কিছুদিন আগে আবারও বালি ফেলার কাজ শুরু হয়েছে। বালির কারণে পরিবহনগুলো মূল রাস্তার ওপর দাঁড়াতে বাধ্য হচ্ছে। এতে করে একদিকে যানজটের সৃষ্টি হচ্ছে, অন্যদিকে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা দেখা দিচ্ছে।
রাস্তার পাশে বালির স্তূপ না থাকলে যানবাহনগুলো সাইট করে রাখা যেত এবং পথচারীদের চলাচলেও সমস্যা হতো না। এখন এমন অবস্থা দাঁড়িয়েছে, সাধারণ মানুষকে নাক-মুখ চেপে হাঁটতে হচ্ছে। ধুলাবালিতে শিশু ও বয়স্কদের মধ্যে শ্বাসকষ্ট ও এলার্জির মতো রোগ বাড়ছে।
এলাকার ব্যবসায়ী, বাসিন্দা, সাংবাদিক ও সাধারণ মানুষ প্রশাসনের প্রতি দাবি জানিয়েছেন, অবিলম্বে কলেজ মোড় এলাকা থেকে অবৈধ বালির ব্যবসা বন্ধ করে সাধারণ মানুষের জীবনযাত্রা স্বাভাবিক করার ব্যবস্থা নেওয়া হোক।
এমএসএম / এমএসএম
জয়রামপুরে ট্রেনের স্টপেজের দাবিতে ১ ঘণ্টা রেল অবরোধ, উত্তাল রেলপথ ইউএনও’র আশ্বাসে অবরোধ প্রত্যাহার
আদমদীঘিতে গাঁজাসহ আটক তিনজনের জেল-জরিমানা
ধামইরহাটে প্রকাশ্যে কৃষিঋণ বিতরণ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
সংবাদ প্রকাশের পর লোহাগাড়া প্রশাসনে নড়াচড়া, বদলি দুই কর্মকর্তা
চাঁদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সিলেবাস বাণিজ্য, অর্থ আদায়ের অভিযোগ
বিলাইছড়িতে টানা বর্ষণে পাহাড় ধসের আশঙ্কায় প্রশাসনের মাইকিং
দুমকীতে ৬৬ কেজি গাঁজা সহ পিকআপ জব্দ
টঙ্গীতে সংখ্যালঘু পরিবারের বাড়িতে হামলা-ভাঙচুর: তাঁতীদলের নেতা খোকনসহ ৩ জন কারাগারে
তজুমদ্দিনে মিথ্যা অপবাদে নারী-পুরুষের গলায় জুতার মালা দিয়ে হেনস্তা, মামলা দায়ের গ্রেপ্তার-৪
গাজীপুরে র্যাবের অভিযানে ৩৩.৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
বেনাপোলে মানব পাচার প্রতিরোধে সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত
জয়পুরহাটে ট্রাক অটোরিক্সা মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৫