নাগরপুরে রাস্তার বেহাল দশা, সংস্কারের দাবি এলাকাবাসীর
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মামুদনগর ইউনিয়নের কলমাইদ বাজার থেকে বিলের পাড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় রয়েছে। চলাচলের অযোগ্য হয়ে পড়া এই গুরুত্বপূর্ণ রাস্তাটি অবিলম্বে সংস্কারের দাবি জানিয়েছে এলাকাবাসী।
সরেজমিনে রবিবার (২ জুন) দেখা যায়, রাস্তাটির কোথাও ইট নেই, কোথাও আবার বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। বর্ষা মৌসুমে রাস্তাটি কর্দমাক্ত হয়ে আরও ভয়াবহ রূপ ধারণ করে। পায়ে হেঁটে চলাও দুঃসাধ্য হয়ে ওঠে। এই রাস্তাটি দিয়ে কলমাইদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থীসহ প্রতিদিন প্রায় দেড় হাজার মানুষ চলাচল করে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে কোনো ধরনের সংস্কার না হওয়ায় এই রাস্তা তাদের জন্য দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। রোগী পরিবহন কিংবা জরুরি যাতায়াত পুরোপুরি বন্ধ হয়ে যায় বর্ষায়। এমনকি শিক্ষার্থীরা ভালো জুতা পরে স্কুলেও যেতে পারে না। তারা দ্রুত ইট সলিংয়ের মাধ্যমে রাস্তার সংস্কারের দাবি জানান।
৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামাল হোসেন বলেন, গত বছর এই রাস্তাটির উন্নয়নের জন্য উপজেলা প্রকৌশলী দপ্তরে আবেদন করা হয়েছে। কিন্তু এখনো প্রকল্পটি অনুমোদন পায়নি।
নাগরপুর উপজেলা প্রকৌশলী মো. তোরাপ আলী জানান, রাস্তাটির প্রতিবেদন ইউএনও মহোদয়ের কাছে জমা দেওয়া হয়েছে। বরাদ্দ পেলে কাজ শুরু হবে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমানে টিআর প্রকল্পে কোনো বরাদ্দ নেই। তবে আগামী অক্টোবর মাসে নতুন বরাদ্দ এলে রাস্তার কাজটি বাস্তবায়ন করা হবে।
স্থানীয়রা বলেন, দীর্ঘদিন ধরে শুধু আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু বাস্তবে কোনো কাজ শুরু হয়নি। তারা দ্রুত সংস্কার কার্যক্রম শুরুর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এমএসএম / এমএসএম
উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ৭ ঘণ্টার মধ্যে নাতি গ্রেপ্তার, পুকুর থেকে ছুরি উদ্ধার
দীর্ঘ ৯ বছর পর কুয়াকাটায় বিচ কার্নিভাল: সার্বিক প্রস্তুতি পরিদর্শন করলেন সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন
ধামইরহাটে খাদ্য বান্ধব ডিলার রওশন রেজা বাবুর সংবাদ সম্মেলন
টাঙ্গাইলে অটোভ্যান ছিনতাইয়ে কিশোর হত্যা, মূলহোতাসহ গ্রেপ্তার ২
ভোলায় তথ্যমন্ত্রীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প
দাউদকান্দি ও মেঘনায় চাঁদাবাজি-মাদকের সুনির্দিষ্ট তথ্য চেয়ে ড. মারুফ হোসেনের আহ্বান
কোনাবাড়ীতে দুর্গাপূজার ছুটিসহ বিভিন্ন দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ
ছয় ছেলের ঘরে ঠাঁই হলো না ৮৫ বছরের মায়ের, শেষ আশ্রয় মেয়ের বাড়ি
চাঁপাইনবাবগঞ্জের দেবীনগরে জমকালো আয়োজনে ‘প্রগতি কাপ ফুটবল টুর্নামেন্ট’ উদ্বোধন
টাঙ্গাইলে গৃহবধূ গণধর্ষণ মামলায় ৬ জনের যাবজ্জীবন
নেত্রকোণার দুর্গাপুরে‘বৃষ্টিতলা’র উদ্বোধন করলেন ডেপুটি স্পিকার- ব্যারিস্টার কায়সার কামাল
সুনামগঞ্জে দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থা সন্তোষজনক: সিলেট রেঞ্জের ডিআইজি