রাণীশংকৈলে মায়ের সঙ্গে অভিমান করে যুবকের আত্মহত্যা
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ভন্ডগ্রামে গলায় ফাঁস দিয়ে ভবানন্দ রায় (১৯) নামে এক যুবক আত্মহত্যা করেছে। রোববার (২২ জুন) দুপুর ২ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ভন্ডগ্রামের নিজ বাড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নন্দুয়ার ইউপি চেয়ারম্যান আব্দুল বারি ঘটনার সত্যতা সকালের সময়কে নিশ্চিত করেন। মৃত ভবানন্দ ওই গ্রামের মৃত চৈতু বর্মণের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার দিন ভবানন্দের সাথে তার মায়ের সাথে পারিবারিক বিষয়ে কথা কাটাকাটি হয়। এতে অভিমানে ভবানন্দ তার ঘরে অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে পরিবারের লোকজন ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে চেঁচামেচি করলে আশপাশের লোকজন ছুটে এসে ভবানন্দকে মৃত দেখতে পায়।
এ বিষয়ে রাণীশংকৈল থানার ডিউটি অফিসার এএসআই খালেকুজ্জামান সকালের সময়কে জানান, ‘পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এনিয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ সৎকার করার অনুমতি দেয়া হয়েছে।’
এমএসএম / এমএসএম
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ