ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

সোনাক্ষীর বিয়ে নিয়ে নতুন করে বিতর্ক


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২৩-৬-২০২৫ দুপুর ১১:২

বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা দীর্ঘদিনের প্রেমিক জাহির ইকবালের সঙ্গে গত বছর গাঁটছাড়া বাঁধেন। তাদের বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রায় পুরো বলিউড। বিয়ে থেকে প্রীতিভোজের অনুষ্ঠানে মেয়ের পাশে ছিলেন বাবা বর্ষীয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা ও মা পুনম সিনহা। কিন্তু একমাত্র বোনের বিয়েতে দেখা যায়নি সোনাক্ষীর দুই যমজ দাদা লব ও কুশ সিনহাকে।
জানা গেছে, বোন ভিন্নধর্মের ছেলেকে বিয়ে করাতেই নাকি অসন্তুষ্ট ছিলেন দুই দাদা। বোনের বিয়ের দিন নাকি মুম্বাইয়ে ছিলেনই না তারা। সোনাক্ষীর বিয়ের পর থেকে বেশ কিছু অনুষ্ঠানও হয়েছে, কিন্তু কোথাও দেখা যায়নি লব-কুশকে। 

তাহলে কি ধর্মই ভাইবোনের সম্পর্কে বাধা হয়ে দাঁড়াল— এমন নানা প্রশ্ন ওঠে। অবশেষে এ নিয়ে মুখ খুললেন শত্রুঘ্নপুত্র কুশ সিনহা।
গত এক বছর ধরে চলা সিনহা পরিবারের অন্তর্দ্বন্দ্বের জল্পনায় পানি ঢেলে দিলেন কুশ। তিনি বলেন, পুরোটাই কাল্পনিক। এ ধরনের বিতর্কের কোনো ভিত্তি নেই। কুশ আরও বলেন, অনেকেই বলাবলি করছেন— আমি নাকি সোনাক্ষীর বিয়েতে ছিলাম না। আমি এটা পরিষ্কার করে দিতে চাই। বিয়েতে আমি উপস্থিত ছিলাম। ও আমার বোন, ওকে আমি ভালোবাসি।

সোনাক্ষীর বিয়ের কোনো ভিডিওতে কুশকে এক ঝলক দেখা যায়নি। আইনি বিয়ে হলেও ছাদনাতলায় যাওয়ার রীতি পালন করেছিলেন অভিনেত্রী। সাধারণত এই প্রথা পালন করেন দাদা অথবা ভাইয়েরা। কিন্তু সোনাক্ষীর ক্ষেত্রে সেই আচার পালন করেছিলেন অভিনেত্রীর বন্ধুরা। যদিও কুশ বলেন, বিতর্ক আমাকে ছুঁতে পারে না। যেটি সত্যি নয়, সেটি আমাকে বিচলিত করে না। আমার কাছে কাছের মানুষের মতামত প্রাধান্য পায়। তিনি বলেন, আমি দেখছি, এসব কারণে আমার বাবাকে কষ্ট পেতে হচ্ছে। এখন অবশ্য এ ধরনের পরিস্থিতি মোকাবিলা করার সাহস পেয়েছি।

 

Aminur / Aminur

বিদ্যা বালানের পারিশ্রমিক দিতে নিজের বাড়ি বন্ধক রেখেছিলেন দিয়া মির্জা

শিক্ষার্থীদের বিজ্ঞানে আগ্রহ বাড়াতে হৃতিকের নাম পাঠ্যবইয়ে যুক্ত করার পরিকল্পনা

সুশান্তের ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যু মামলায় ফের তদন্ত, নেপথ্যে যে কারণ

বিবাহিত সহশিল্পীর প্রেমে সাবা কামার, অতঃপর...

২৮ বছর পর যেভাবে ফিরছে ‘হঠাৎ বৃষ্টি’

বাংলাদেশ ফ্যাশন রানওয়ে উইক ২০২৬ অনুষ্ঠিত

দুই বছর পর মঞ্চে ‘অ্যানা ফ্রাঙ্ক’

আদালতে ছুটলেন মনোজ বাজপেয়ী

প্রযুক্তি যতই এগিয়ে যাক, সৃষ্টিশীল মানুষেরা কাজ থামাবেন না

১০ বছর পর আসছে কাজী শুভর একক অ্যালবাম

কবীর সুমনের সম্মানে ঢাকায় গাইবেন তারা

নতুন পেশায় হাসান মাসুদ, তবে কি অভিনয় ছাড়ছেন?

ওটিটিতে আসছে ‘মায়ার জঞ্জাল’, অপি করিমের প্রশংসায় ঋত্বিক